এক সময় মানুষ কাঁচা জিনিস-পাতি খেতো। কিন্তু প্রকৃতিগত ভাবে তারা রসনা বিলাসের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলো। তো একবার হলো কি বনে জঙ্গলে আগুন লেগে কিছু হরিণ মরে গেলো। এক লোভী মানুষ ভয় টয় কাটিয়ে সেই হরিণ টার মাংস খাওয়া শুরু করলো। সে দেখে আরে! খেতে জিহ্বায় তো খুব মজা লাগে। সে সবাইকে ডাক দিলো আয়রে সবাই মিলে খাই। সবাই খেতে গিয়ে দেখে বাহরে কি মজা! খাইতে দারুণ। এর পর থেকে পুড়িয়ে খাওয়া শুরু। কিন্তু একসময় তারা দেখে যে এই পুড়িয়ে খেলে অনেক সময়ই পুড়া জিনিসটা খুব শক্ত হয়ে যায়। চিবাতে খুব কষ্ট হয়। মাঝে মাঝে জিভে কামড় পড়ে। জিভও ক্ষত বিক্ষত হয়ে যায়। কি করা যায় কি করা যায় চিন্তা করতে থাকলো সবাই। কিন্তু কোনো সমাধান খুজে পাওয়া যায়না। একদিন হঠাৎ তাদের আবাসের পাশের মাউন্ট কিলিমানজারো থেকে অগ্নুতপাত শুরু হলো। মানুষেরা দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেলো। এসময় তাদের পানি জমিয়ে রাখা গর্তগুলো ঢেকে রেখে যেতে ভুলে গিয়েছিলো। অগ্নুতপাতের পরে তারা যখন বসতিতে ফিরে আসলো তখন দেখে একটা পাথর এসে পড়ে আছে পানির কুয়ার ভিতর। পালাতে গিয়ে কয়েকটা প্রাণীও পড়েছে ঐ পানির ভিতর আর তারা মরে ভেসে আছে। পানি খুব গরম হয়ে আছে। পানি থেকে প্রাণীগুলো তুলে তারা দেখে সেগুলো খুব তুলতুলে হয়ে আছে। খাওয়ার সময় দেখে আরে টেস্ট তো প্রায় পুড়ানো মাংসের মতো, কিন্তু আরো নরম। এবার নতুন মজা। ঐ পাথর খন্ডটা লবনাক্তও ছিলো। তাই কেমন নোনতা নোনতা স্বাদ হয়েছে।এভাবেই শুরু রান্না প্রক্রিয়ার।
পরবর্তী স্বরচিত ইতিহাস ২ - রান্নার পাত্র তৈরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


