somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগন্তুক কবি
যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

নারী // আবু রায়হান মিসবাহ

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী
সেদিন প্রথম চিৎকার করে বলেছিলাম মা।
মা! মা! মা!
এরপর ডাংগুলি খেলা, বউছি খেলেছি,
একান্নবর্তী পরিবার, কত আনন্দ আরো কত খুনশুটি,
চাদা দিলাম চড়ুইভাতির জন্য-
সাক্ষাৎ সেবার ষড়যন্ত্র ছিলো,
ষড়যন্ত্র না এ এক কন্যাদায়গ্রস্ত পিতার গল্প।
ও হ্যাঁ - সে চড়ুইভাতির কথা ভুলে গেছি,
ভুলে গেছি সেদিনটির কথাও, অনেক কেঁদে ছিলাম।
চোখের সামনে কাকলি-কে চলে যেতে দেখে।
অবশ্য সে লালপরীটি পিঠাপিঠি আমার খেলার সাথীও ছিলো,
নারী বলতে তখন বুঝতাম ঐ ছোট্ট বোনটিকে।
এখন অবশ্য ওর সংসার হয়েছে।
ওর কোলে কৌশিক এলো,
রোজই কথা হয়, মামা-বাগনের ফোনালাপ-
মামু! ঐ মামু! মামু ডাকতে আআমিই শিখিয়েছিলাম।ওর মুখের ভাঙা ভাঙা গলার মামু ডাক বড় মধুর শুনায়!
ও অবশ্য শহরে বড় হচ্ছে, শুদ্ধ ভাষায় কথা বলে,
দিন যাচ্ছে আর ওর কথায় বিদেশি শব্দ যোগও হচ্ছে।
পেছন থেকে কেউ হাসছে, লুকিয়ে লুকিয়ে মামা-বাগনের কথা শুনছে-
আমি কাকলির কথা বলছি, ও নারী। আমার বোন!
এরপর বহু ঘাত-প্রতিঘাত পেরুলাম,
এখানে জীবনের গল্প যেমন কঠিন তেমনি ছলনাময়ীর নাম নারী।
আমি যার প্রেমে পড়েছিলাম সেও নারী,
এখনো রোজ যার প্রেমে পড়ি সেও নারী।
আমি যে ঝিনুক মালার গল্প লিখি-
বহুমাত্রিক জীবনের গল্পে যে রমণীর বুকে মানচিত্রের ছবি আঁকি
যে রমণীকে ফুলশয্যায় এনে রোজ খাবলে খেয়েছি কিংবা খাবলে খাই,
যে রমণীর গায়ে বেশ্যার কালি মেখেছি, কেনো বলছি না- নষ্টা আমার বোন, মা অথবা যাকে নারী বলছি!
এত অপবাদ তবুও ও নারী-
জগৎসংসারে এত গঞ্জনা-বঞ্চনা যার সে নারীই আমার মা।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×