অপাংতেয়
আমি সেই ঝরে পড়াদের দলে,
যাকে তোমরা ভুলে গিয়েছো।
আমি সেই অনাহূত আর অভাগীদের দলে,
যাকে তোমরা দেখেও না দেখার ভান কর।
আমি সেই পথহারাদের দলে,
যে পথ হারিয়ে আজও খুঁজে ফিরে।
আমি সেই নষ্ট ছেলেদের দলে,
যে ফিরে আসতে চেয়েও পারে না।
আমি পিছুটান থাকা লোকেদের দলে,
যে হারিয়ে যেয়েও বার বার ফিরে আসে।
আমি সেই ধরণীতে,
তোমাদের থেকে দূর বহুদূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


