somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লোটপাটেের কি অবসান হবে না ; ইসলাম কি আসলেই লুটপাটের ধর্ম ?

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যালঘুদের সম্পত্তি দখল

প্রকাশ : ০৯ আগস্ট, ২০১৫
বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ- আমরা সবাই বাঙালি এটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। আমরা কি সেই চেতনা থেকে দূরে সরে যাচ্ছি? এ ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের হাজার বছরের ঐতিহ্য লজ্জায় মুখ লুকাচ্ছে সাম্প্রতিক সময়ে। কিছু দুর্বৃত্ত শ্রেণীর লোক বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষত যে দল যখন ক্ষমতায় থাকে তখন সেই দলের নেতা-কর্মী, সমর্থক সেজে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্নমুখী অত্যাচার-নির্যাতন চালানোসহ সম্পত্তি দখলের অন্যায় তৎপরতায় মেতে ওঠে। বর্তমানেও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি, বাসস্থান, মন্দির দখলের দুর্বৃত্তপনা চালিয়ে যাচ্ছে এ ধরনের দুর্বৃত্ত শ্রেণীর লোকেরা। এসব অত্যাচারের অভিযোগই উত্থাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। তিনি এক সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক সময়ে সংঘটিত সংখ্যালঘু সম্প্রদায়ের জমি ও সম্পদ দখলের সঙ্গে জড়িত মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন। বর্তমান সরকারের একজন মন্ত্রী, সংসদের হুইপ এবং একজন এমপির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে উত্থাপিত এই অভিযোগের উদ্ধৃতি দিয়ে একজন সাবেক মন্ত্রী এসব ঘটনার প্রতিকারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। বলেছেন, সংখ্যালঘুদের দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। আমরা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি। সঙ্গে সঙ্গে এ কথাও বলতে চাই- এ দায়িত্ব যেমন প্রধানমন্ত্রীর, তেমনি এদেশের মানুষেরও।
কতিপয় দুর্বৃত্ত মানসিকতার মানুষ ক্ষমতা, প্রশাসন এসবের দোহাই দিয়ে, এসবকে ব্যবহার করে সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, সম্পত্তি দখলের ঘটনা ঘটিয়ে যাবে আর দেশের বাদবাকি মানুষ নীরবে তা মেনে নেবে- এজন্য দেশ স্বাধীন হয়নি, মুক্তিযুদ্ধের চেতনাও নয় এটি। এই দোহাই সংস্কৃতি মানুষের শুভবোধ, শুভবুদ্ধিকে তিলে তিলে হত্যা করছে বলেই সমাজে দৌরাত্ম্য বাড়ছে দুর্বৃত্তদের। তাদের নির্মূলের দায়িত্ব এককভাবে কারও কাঁধে চাপিয়ে দিলে চলবে না, দায়িত্ব নিতে হবে সবাইকেই। কারণ অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি দুর্বৃত্তরা সংঘবদ্ধ, আর সাধারণ নিরীহ মানুষ বিচ্ছিন্ন। তাই সংঘবদ্ধ দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হলে নিরীহ নির্যাতিতদের সংঘবদ্ধ হতে হবে। দাঁড়াতে হবে সংঘবদ্ধ সামাজিক দুর্ভেদ্য প্রাচীর রূপে। আমরা আশা করি, এ কর্তব্য কেউ এড়িয়ে যাবেন না। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তি ও স্বস্তিতে বসবাসের পরিবেশ গড়ে তুলতে হবে।
- See more at: Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×