somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড নোট

০৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থই থই অন্ধকার নামে হৃদয়ের পড়ে থাকা উঠোন জুড়ে। নিথর উঠোনকে শুধাই, ও উঠোন বলতো কতোদিন তোমার বুকে পড়েনি তার পদধূলি ? মনে নেই।কিন্তু ঢের তো মনে রেখেছ এক জোড়া বাদামি নয়ন আর সরল রেখার মতো সোজা ভ্রু।মুহূর্তের জন্যও তো ভোলনি সেই রাগের মুহূর্তে রক্তাভ হওয়া কর্ণযুগল। হায় হৃদয় ! তুমি কি ভুলতে পারোনা সেপ্টেম্বরকে ?
সেপ্টেম্বর মানে তোমার পরবাসী হওয়ার দিন, তোমার স্বপ্নের পথে গমনের দিন। গমন মানে কি একেবারেই চলে যাওয়া মানসী ? ভুলে যাওয়া মানে কি একেবারেই বিস্মৃত হওয়া?
হয়তোবা। তা না হলে তুমি কেমন করে ভুলে গেলে ওই সমান্তরাল রেলের পাশে ধূলো ওড়ানো মেঠোপথ। কেমন করে ভুলে গেলে কাঁঠালচাঁপার গন্ধ, হেমন্তের সোনা ধান, নবান্ন উৎসব,শীতের পিঠা,খেজুর রস, বাসন্তী উৎসব, বৈশাখী মেলা...। কেমন করে বিস্মৃত হলে ইশকুলের ওই শিশির মাখানো বকুলতলা !
কখনো কি মনে পড়ে সোনামন, ওই নদীটার কথা। এই যে এইখানে, বুকের গহীনে যার অবস্হান। একদা যার জঠর জুড়ে ছিল দুকূল ছাপানো ঢেউ, ছিল নিঃসীম নাব্যতা- যেদিন তুমি ছিলে।
নদী আজ খটখটে শুকনো। নদী আজ মুমূর্ষু। শুনে যাও ওই নদীর কাছে, কতোদিন তার বুকে ওঠেনি জলতরঙ্গ ! কতোদিন তার বুকে ভাসেনি স্বপ্নভেলা !
দেখে যাও ও অন্তর্লীনা, তোমার ফেলে যাওয়া স্মৃতির চিতায় কতোটা দহিত হই ! দুচোখে অথই নদী জাগিয়ে কতোটা পথচাওয়া প্রহর গুনি!
একবার শুধু বলে যাও,'' ভালোবাসা কারে কয়,সে কি শুধুই যাতনাময় ?''
আমি তো মেঘ চিনতাম না, বৃষ্টি চিনতাম না। তুমি আমায় বৃষ্টি চিনিয়েছ, পূর্ণিমা চিনিয়েছ - চিনিয়েছ দুঃখ। আর চিনিয়েছ কান্নার রঙ, বেদনার নীল নীল বসতভিটা। তুমি
শিখিয়েছ বিরহ যাপন,শিখিয়েছ ক্রন্দন। আজ কেবল অষ্টপ্রহর স্মৃতি হাতড়ানো । কেবলই দূরের বাঁশি শ্রবণ আর চাঁদের পটে প্রিয় মুখ অংকন।
দোহায় লাগে ও বাশরী, দোহায় লাগে ও শশী ! তোমরা আর আমায় পিছু ডেকনা, আর মায়াডোরে বেঁধনা। একটু অবসর দাও গতানুগতিকতায় গা ভাসানোর ।
বধির সে বাশরী, বধির সে চাঁদ শোনেনা কিছুই। বারংবার শুধু আমায় স্মৃতিঘরের বাসিন্দা বানিয়ে দেয়।আর আমি সে ঘরের বাতায়ন পর্দা সরিয়ে অপলক চেয়ে থাকি একটা ফর্সা
গোলগাল মুখের দিকে। কাজল কালো হরিণী নয়ন নয়, গোলাপের পাপড়িতূল্য ঠোঁট নয়, শাওন মেঘের মতো কুন্তলরাশিও নয়। তবে কী এমন ভালোলাগায় চেয়ে রই নিষ্পলক? তবে কী এমন সৌন্দর্যের ধারায় অবগাহন করি ?
জানি না। জানি না তোমা মাঝে কী এমন ভালোলাগা লুক্কায়িত যার খাদে পড়ে দিশা হারিয়েছিল শা,ম,স...। জানি না কোন সৌন্দর্য কিরণে অন্ধ হয়ে জীবনের পথ হারিয়ে ফেলেছে বন্ধুবর সন্জু। বড় বিস্ময় জাগে গো স্বপ্নকন্যা , যখন দেখি সন্জুও আজ তোমার
তরে প্রতীক্ষিত প্রহর গোনে, শূণ্যতার দামে বিষণ্নতা খরিদ করে !
হায় মানসী ! হায় ভালোবাসা ! তুমি আর কতোকাল ঊন্মনা রবে ? তোমার উপেক্ষা দেখে দেখে ঝরে গেল সবগুলো ক্যালেন্ডারের পৃষ্টা। তোমার উদাসীনতা দেখে দেখে নক্ষত্রের পতন ঘটল সাদামাটা মর্ত্যে। যেনবা তোমার বিরহেই আজ দুচোখের শিশিরগুলো ক্রমাগত পতনশীল !
তবুও তুমি নীরব। তবুও তুমি ঠিকানাবিহীন। তাই মেঘকে বলি ও মেঘ, তুমি একবারের জন্য দূত হওনা ! মানসীর কানে কানে বলো না আমার বিরহগাথা। বাতাসকে বলি ,ও বাতাস, আমার বার্তাখানি পৌঁছে দাওনা মানসীর দুয়ারে!
আমি যে আজো পুরনো বন্দরে পানসি ভিড়াই। আর মনে মনে যেনবা অস্ফুট উচ্চারণে বলি - ওগো সুদূরিকা, আমার সকল নিয়ে বসে আছি। তুমি এসো, ফিরে এসো... ।
উহ ! আর পরছি না ! অক্ষি গোলকে প্রসব বেদনা উঠেছে বিন্দু বিন্দু শিশির জন্মাবার। কী আর লিখব গো হৃৎময়ূখ ? এর চেয়ে অধিক কী লেখা যায় সুইসাইড নোটে ?
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×