somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরায় বসিয়া দপ্তর করিবেন জাবি ভিসি

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার উত্তরায় বসিয়া দপ্তর করিবার সিদ্ধান্ত লইয়াছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিমারীর কারণ দেখাইয়া ২০ নভেম্বর হইতে ২০ ডিসেম্বর অবধি বিরাম লইয়াছিলেন। শনিবার তিনি পুনরায় ভিসি পদে ফিরিয়া আসেন। অতঃপর তিনি ৮৯ নং গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরায় বসিয়া দপ্তর করিবেন বলিয়া খবরে প্রকাশ।

তাহার বিরোধীগনের প্রতি উষ্মা প্রকাশ করিয়া ড.মো.আ.হো. কহেন, যে আন্দোলনকারীরা আমার বাসভবন ও প্রশাসনিক ভবন অবরুদ্ধ করিয়া বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ অশান্ত করিয়াছে তাহাদের চাকুরিই থাকিবে না। ইহা ছাড়া ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, জাকসু ও উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হইবে বলিয়াও তিনি জানান।

জাবি ভিসির কান্ডকারখানায় অবশ্য আশ্চর্য্ হইবার কিছু দেখিতেছি না। আওয়ামীদিগের আমলে প্রায় পাঁচ বৎসরকাল ভিন্নদেশের সাউথব্লকে অবস্থিত দপ্তরের মাধ্যমে যদি বাংলাদেশ পরিচালিত হইতে পারে তাহা হইলে জাবি কী দোষ করিল?

তাহা ছাড়া আওয়ামীদিগের আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন যদি প্রতিদ্বন্দিবিহীন, ভোটবিহীন, ভোটারবিহীন হইতে পারে, তাহা হইলে ভিসির বিরুদ্ধে আন্দোলনকারীদিগকে চাকুরীচ্যুত করিবার পর একই আদলে জাবির সিনেট, জাকসু এবং উপাচার্য নির্বাচনের ব্যবস্থা করিলে কোন মহাভারত অশুদ্ধ হইবে?

সহস্র হউক উহারা তো একই গোয়ালের গরু!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

×