কালো বিড়ালের সত্যবাদিতা
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন কয়েক পূর্বে কালো বিড়ালের কিঞ্চিত বদনাম গাহিয়া
একখানা পোস্ট লটকাইয়াছিলাম। আজ বুঝিলাম- বড়ই ভুল করিয়াছি! তাহার মত সত্যবাদী কলিকালে নাই!
স্বভাবসিদ্ধ দন্তমুখ খিঁচিয়া তিনি গতকল্য ফরমাইলেন- নির্বাচন এমন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হইতেছে যাহা কেউ কোনদিন দর্শন করে নাই। শুনিয়া বিদ্যুত চমকের মত আমার মগজে খেলিয়া গেল- এই কথা তো ইহলোকের মত সত্য! একশত পঞ্চান্নখানা আসনে নির্বাচন হইয়া গিয়াছে অথচ ভোটারকুলের ভোটদান তো দুরের কথা, কেহ দরশন পযন্ত করে নাই! এমনকি কাক-পক্ষীও টের পায় নাই কখন নির্বাচন হইয়া গেল! বিদেশি পর্যবেক্ষক দলকেও তিনি আসিতে না করিয়াছেন, বলিয়াছেন- লাগিবে না। ঠিকই তো। যে নির্বাচন কেহই দেখিতে পায় না উহার আবার পর্যবেক্ষণ কি? সোনার পাথর বাটি?
তবে সবচাইতে জটিল সত্যবচন, যাহা কালো বিড়াল পূর্বে ইউনুসকে সাবধান করিবার জন্য জানাইয়াছিলেন, তাহা এইবার আম-জনতাকে সাবধান করিবার জন্য জানাইয়া দিলেন। উহা হইল- বাঘে ধরিলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরিলে ছাড়ে না। মঞ্চে উপস্থিত মেনন, তোফায়েলের নাম উল্লেখ করিয়া তিনি কহেন- দেখেন নাই উহারা মন্ত্রিত্ব লইতে চায় নাই, কিন্তু তাহাদের লইতে হইয়াছে, এইটার নাম শেখ হাসিনা।
সাধু সাবধান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫...
...বাকিটুকু পড়ুন