somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে একে নিভিছে দেউটি!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের অত্যন্ত নিম্নমানের একটি নির্বাচনী নাটক অনুষ্ঠানের সাফল্য লইয়া আওয়ামী ব্লগারগণের কিয়দংশের মধ্যে যাহার পর নাই আত্মশ্লাঘা অনুভব পরিলক্ষিত হইতেছে। উহাতে অবশ্য অধমের কোন অসুবিধা নাই। কেননা কথায় রহিয়াছে- পাগলের সুখ মনে মনে। উহাতে অন্য কেহ বাঁধা দিবে কিরূপে? তবে অধিক উচ্ছাসসৃষ্ট হ্রস্যদৃষ্টির কারণে পত্রিকান্তরে প্রকাশিত কতিপয় বিপদসংকেত তাহারা আমলে আনিতেছে না। নিতান্ত শুভানুধ্যায়ী বলিয়াই আওয়ামী ব্লগারগণের দৃষ্টি অধম এইদিকে আকর্ষণ করিতেছে।

ইহা সর্ব্জনবিদিত যে, আওয়ামীগণ বিরচিত এই নির্বাচনী নাটকে অতিথিশিল্পি রুপে আবির্ভূত হইয়াছিল ভোটারদের কিঞ্চিত পরিচিতমুখ জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি ও জাসদ। কিন্তু একি? নাটকের যবনিকাপাতের পূর্বেই অতিথি কুশীলবদের মধ্যে এইসকল কি দেখিতেছি!

হোমো এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আরেক দফা ভাঙ্গিল। মহাজটীয় নির্বাচনকালীন সরকারে যোগ ও নির্বাচনের নাটকে অংশগ্রহণ লইয়া মতবিরোধের জেরে বহিষ্কার এবং পাল্টা বহিষ্কার ঘটিয়াছে জাতীয় পার্টিতে। কাজী জাফরীয় নয়া জাতীয় পার্টির উদ্ভব হইয়াছে।

একতরফা নির্বাচনে অংশগ্রহণ ও দলের সভাপতি রাখা মেননের মহাজটীয় নির্বাচনী সরকারে মন্ত্রিত্ব গ্রহণ করিবার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি হইতে পদত্যাগ করিয়াছেন দলটির দুই নেতা।

একতরফা নির্বাচনে অংশ লওয়াকে কেন্দ্র করিয়া হাহ ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ। তাহাদের মতে, জাসদ উহার নীতি-আদর্শ ভুলিয়া আওয়ামীগণের সহযোগী সংগঠনের মত আচরণ করিতেছে।

চক্ষুষ্মানেরা দেখিয়াছে আওয়ামীগণ বিরচিত নির্বাচনী নাটকে বিরোধীশিবিরের কিছু কুশীলবকে ভাঙ্গানি দিয়া আনিবার প্রয়াসে বশংবদ নির্বাচন কমিশনের সাহায্যে বিএনএফ নামীয় দল গঠন ও নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল। পরিতাপ! তাহা তো হইলই না, গনধিকৃত নাটকে অভিনয়ের কারণে উল্টা এখন নিজদিগের অস্তিত্ব লইয়া টানাটানি পড়িয়াছে। পরিদৃষ্ট হইতেছে মেলা ভাঙ্গিবার আর অধিক বিলম্ব নাই। একে একে নিভিছে দেউটি!

/:)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

×