কবিতা-১
""""""""""""""""
তুমি আসোনি এসেছিল বৃষ্টি; আর-
রাজপথ কাঁপিয়ে এসেছিল একটি মিছিল।
তোমার মতো অনেক বিরোধী দল আসেনি,
কথা রেখেছিল পুলিশ,
বুকের তাজা রক্ত খেয়ে হলেও কথা রেখেছিলো,
সাথে বিরোধী টাকা।
কবিতা-২
""""""""""""""""""""
জ্বলে গো জ্বলে,
যে জলে আগুন জ্বলে,
জলের ভেতর জ্বলে।
তোমারও জ্বলে আমারও জ্বলে,
ভেতর-বাহির জ্বলে,
জ্বলে গো জ্বলে,
সারা দেশময় জ্বলে,
কবিতা-৩
"""""""""""""""""""""""
তোমার গল্প হলে শেষ!
দুটি কথা শোনো,
বড় বেঁচে থাকার কথা।
তোমার মনে ও বৈরী সরকারে,
দ্বৈত হত্যা থেকে বাঁচতে চাই।
কবিতা_৪
""""""""""""""""""""""
নিত্যকার রাতের মতো নিত্য মন নিয়ে ঘুমাই,
জীর্ণ শরীরে,
ঘুমোলেই যেন বড় বেঁচে যাই কাকের মতো,
অামাদের সংসার বড় ভ্রান্তিবিলাস,
কাকের কা কা,
ছাইপাঁশ জনগণ,
রোজ সকালে তবুও স্বপ্নেরা মেলে ডানা,
গাঙচিলের চোখে,
ইঁদুরের তৎপরতায়,
অার বেলকুনির অালোতে।
কবিতা-৫
"""""""""""""""""""""
মূল্যহীন প্রেমিকেরা দাবি জানিয়েছিল হাছিনার কাছে বড় ভালোবাসার!
জানিয়েছে সে কোন প্রেম হবে না,
বুকের পাঁজরে বুলেট নিয়েও ফিরে এসেছে,
এখন শুধু বেঁচে থাকলেই হয়,
এখন প্রেমিকেরা ভুলে গেছে প্রেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

