somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত বোনের কবরে সেলফী এবং আমাদের ভাবনার জগত

১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি ভাই তার মৃত বোনের কবর দেয়ার ছবি তুলেছে সেলফীর মাধ্যমে। পাশাপাশি সে সকলের দোয়া চেয়েছে। মাধ্যমটি একটি উত্তরাধুনিক মাধ্যম ফেইজবুক। সেখানে নেতিবাচক সমালোচনার ঝড় দেখে স্বাভাবিক ভাবে মনে হতেই পারে ভাইটি বড় ভুল করে ফেলেছে, তার কোন বিবেক নাই, এরকম অনেক কিছু।
কয়েকটি মিডিয়া এটি নিয়ে বাড়াবাড়ি করে লিখেছে। রেডিও মুন্নাও দেখলাম খুব করে লিখেছে। রেডিও মুন্না একটি লিঙ্গ বৈষম্যমূলক পেইজ। এখানে নারীদের, মানুষকে নানাভাবে পচিয়ে লাইক বাড়ানো হয়। বাস্তবিক পক্ষে এরা কিন্তু একটি অসহনশীল সমাজ তৈরিতে নেমেছে। কার জন্যে জানি না। মৃত বোনের জন্যে আধুনিক মাধ্যমে সেলফীর দ্বারা দোয়া চাওয়া কি খুব অপরাধ?

ছবির দিকে তাকালে ভাইয়ের বেদনাবোধটি কি আমাদের চোখে ধরা পড়ে না? শক্তভাবে পরিবারের বিপদের সময় স্বাভাবিক শক্ত আচরণ কি দোষের??? কবি নজরুল তাঁর ছেলে মারা গেলেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলেন। তিনি অপরাধ করেছিলেন??? একটি ছেলে তার বোনের ছবি দিয়ে দোয়া চাওয়ায় আমাদের কথা এবং মন্তব্যগুলো ছিল , এমন।১। অংশীদার কমলো তো! , ২। অমানুষ, ৩। খুশি হয়েছে। যিনি সবচেয়ে ভালো মন্তব্যটি করেছেন , তিনি বলতে চেয়েছেন ওটি কবর ছিল না। মানে তারা নেতিবাচক কিছু বিশ্বাস করতে চান না। বাস্তবতাকে লুকিয়ে মন গড়া সত্য তৈরি করতে চান। কিন্তু ঘটে যাওয়া সত্যকে মোকাবিলা করতে চান না। কারণ এর ভেতর সত্যিকার কি ধরণের ইতিবাচক দিক থাকতে পারে তারা তা জানে না। ধারণার জগতের বাইরে।

একটি ঘটনাকে কে কত ইতিবাচকভাবে দেখতে পারেন এটি একটি যোগ্যতা। ঘটনা যা ঘটার ঘটে গেছে। বাকি যা থাকে তা হলো ইতিবাচক সত্যের আশ্রয় করে নিজেকে এবং জাতিকে ভালো কিছু উপহার দেয়া। আমাদের এখানে যেন খুব অনিহা। এগুলো বাদ না দিলে দেশ এগুবে না। জাতি এগুবে না।

ভাইয়ের আবেগকে ছোট করে আমরা কি নিজেদের খুব বড় দেখাতে চাই ? সেটা কি একটি ভাইয়ের চেয়ে বেশি? না। তবে কেন সেই ভাইয়ের সমালোচনা? এগুলো বাদ দিয়ে এসো আমরা দেখি, তাকাতাকি বাদ।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:০১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×