ওরা ডেকে যায়
মহিদুল
অনেক আগেকার টু ইন ওয়ান;
ভুলে যাওয়া রেডিও অনুরোধের গান,
ডেকে যায়! ওরা সব ডেকে যায়
অনেক আগেকার পদ্যে আর গদ্যে আঁকা বইয়ে ছবি;
ভুলে যাওয়া কবিতা আর তার কবি,
ডেকে যায়! ওরা সব ডেকে যায়
অনেক আগেকার সাদা-কালো ছবির ক্যামেরায় ফোটা মুখ
ভুলে যাওয়া এক ক্লিক আলোর ঝলকের সুখ
ওরা ডেকে যায়, ওরা সব ডেকে যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

