জেনারেল মইন এর ভাল কাজ খারাপ কাজ
২৮ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যতদিন জেনারেল মইন ক্ষমতায় ছিল। মানে চাকরীতে ছিল। ততদিন অনেকে তার চামচামি করেছে। অনেকে এক এগারোর সময় দালালি করে গা বাচিয়েছে। অনেকে ত্রাণ তহবিলে টাকা দিয়ে খারাপ টাকা মুক্ত হয়েছে। অনেকে তার আত্মীয় পরিচয় দিয়ে টাকা কামিয়েছে। তার এক ভাই ভারত থেকে গাড়ী আমদানি করে কত কোটি কামিয়েছে তার হিসাব নেই। এক ভাই এমপি হতে চেয়ে হোচট খেয়েছে। কারণ তিনি নৌকা আর ধানের শীষ কে টেক্কা দিয়ে পার হতে চেয়েছিলেন। তার আরও ভাই ব্রাদার আত্মীয় স্বজন তার নাম ভাঙ্গিয়ে যা করার করেছে।
আমার লেখার বিষয় হচ্ছে যারা তার সঙ্গে লিয়াজো করেছিল তারাই কী এখন তার শাস্তি দাবি করছে কিনা। এটাও আমার লেখার বিষয়না। আমার লেখার বিষয় হচ্ছে অনেকেই তার বিচার চায়। তারা কেউ ক্ষমতায় আবার কেউ বিরোধী দলে আছে। আমার কথা হচ্ছে আমরা যারা নিরীহ আম জনতা। ক্ষমতায় কে কখন আসে তাতে আমাদের কিছু আসে যায় না। কারণ আমরা সব সময় নিজের গায়ের রক্ত পানি করা টাকা দিয়ে চাল ডাল তেল নুন মরিচ কিনে খাই। কোন সরকার আমাদের চাল কিনে দেয় না। কথা হলো এই আম জনতার মধ্যে যারা ব্লগে আছেন তাদের সংখ্যা খুবই কম। তারপরও আমি একটি জরিপ চালাতে চাই আশা করি সবাই অংশ নিবেন। আচ্ছা বলেনতো মইন সাহেব এক এগারোর সময় কী কী ভাল কাজ করেছেন যার জন্য তিনি পুরুষ্কার পেতে পারেন। পক্ষান্তরে তিনি ওই সময় কী কী খারাপ কাজ করেছেন যে তার বিচার হওয়া দরকার। তারপর যোগ বিয়োগ করবো। বলেনতো কেমন হবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন

---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো...
...বাকিটুকু পড়ুন
এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে...
...বাকিটুকু পড়ুন