আজ মন্ত্রিসভায় নতুন অফিস টাইম ঘোষণা করা হয়েছে। অবশ্য তা কবে থেকে কার্যকর হবে তা বলা হয়নি এখনও। আমি যা বলতে চাচ্ছি বিকাল পাঁচটার কিছু আগে আমি বসে ছিলাম আশা ইউনিভার্সিটির ভিসি স্যারের রুমে। তার সঙ্গে ঢাকার যানজট নিয়ে কথা হচ্ছিল। তিনি বললেন, যানজট নিয়ন্ত্রণে সরকারকে কঠোর কিছু পদক্ষেপ নেওয়া দরকার। তার মধ্যে অন্যতম রাস্তায় চলাচলকারী গাড়ীর চালকদের আইন মানতে বাধ্য করতে হবে। সে জন্য ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তাকে বললাম স্যার আজ মন্ত্রিসভার বৈঠকে অফিস সময় পরিবর্তনের আইন পাশ হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ভিসি স্যার ও স্যারের পিআরও তিনজনে অনলাইন পত্রিকা দি এডিটর থেকে সংবাদটি বের করে পড়ছিলাম।
(লিংক http://www.the-editor.net)
কিন্তু সমস্যা হলো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়সূচি খুঁজে পেলাম না। দেখলাম চার ক্যাটাগরিতে প্রাইমারী স্কুল বেসরকারি স্কুলের নাম থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন নাম নেই। নীচে দেখুন অথবা লিংক দেখুন।
প্রথম: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত।
দ্বিতীয়: ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
তৃতীয়: প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত।
চতুর্থ: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ইংরেজি মিডিয়াম স্কুল সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে শুরু করে একটা থেকে আড়াইটার মধ্যে শেষ করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



