(তথাকথিত নারী দিবসের কবিতা)
ঝাঁপি মাথায় এঁকে বেঁকে এগোয় বেদেনি
অলো-ঢলো প্রসত্দরি-নিতম্ব, পেছনে পৃথিবী
দেখবি সাপের খেলা, নিবি যদি আয় নিহত-ছোবল
পৃথিবী নাকি পুরম্নষ? সমাজ এবং রাষ্ট্র
বেদেনির ঝাঁপিতে গোখরো, বুকে বিড়া পাকানো দুধরাজ
চুলে শংখিনী, পায়ে অজগর; জানুতে লুকোনো চন্দ্রবোড়া
বাহু লবঙ্গলতা, চুল বিদিশার নিশা, যেখানে বাসা মনসাঁ'র
দেখবি সাপের খেলা, আয় আয় দেখে যা
যে ডরে, সে সরে
যে ধরে, সে মরে
যে চায়, সে নেয়
যে নড়ে, সে চড়ে
দেখবি সাপের খেলা, কিনবি একটি অমোঘ চুম্বণ?
ঝাঁপি মাথায় এঁকে বেঁকে এগোয় বেদেনি
খোপা খুলে শংখিনী নামে, বাস্তুসাপ জড়ায় পায়ে
তৰক কখনও নাগ ছিল, অথচ বেহুলা ভাসায় একাই ভেলা
ওহে লন্দির অপুরম্নষ-পুরম্নষ; কেমন লাগে মনসাঁর দংশন??
বেদেনি এঁকে বেঁকে যায়, দাঁতে তার মুক্তোদানা বিষ
অলো-ঢলো প্রসত্দরি-নিতম্ব, নিঃশ্বাসে ভাসে বাসুকির শীষ
দেখবি সাপের খেলা, দেখবি সাপের খেলা
প্রাণহীন লন্দির, আর নয়
এবার একাই তোর ভাসবে ভেলা
বেদেনি আইঢাই হেঁটে যায়, পেছনে পড়ে থাকে পৃথিবী
দেখবি সাপের খেলা, দেখবি সাপের খেলা
নিবি অমোঘ চুম্বণ অথবা মৃতু্য-বিষ
আয়, দেখে যায় নিয়ে, দেখে যা
স্বৈরিনী সাপের খেলা -
পৃথিবীকে পেছনে রেখে হেঁটে যায় বেদেনি
মাথায় তার ঝাঁপি, ভেতরে ফোঁস ফোঁস মৃতু্য খেলে আপন নিজস্বতায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



