মুন্সীগঞ্জে বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা লোপাট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মুন্সীগঞ্জে নদীরা বাঁধের নামে সরকারের কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। পদ্মার ভাঙ্গন রোধ ও ধলেশ্বরীর বেড়িবাঁধ নির্মাণে একের পর এক প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের এই উদ্যোগ মানুষের কোনো উপকারেই আসছে না। কারণ দুর্নীতি করে প্রকল্পের প্রায় সব টাকাই হাতিয়ে নিচ্ছে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের একটি চক্র। সূত্র জানায়, ২০০৭-২০০৮ অর্থবছরে জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল থেকে বানারী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ১০টি প্যাকেজে ভাগ করা ওই প্রকল্পের কাজ পায় ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৯ সালে কাজ শেষে হলে পদ্মা পাড়ের মানুষ আশার আলো দেখেন। কিন্তু গতবছর বর্ষায়ই বাঁধে ফাটল দেখা দেয়। এরপর অন্তত ১০টি পয়েন্টে ব্লক দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। চুক্তি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান ব্লকের সংস্কারও করে। কিন্তু রা বাঁধে রা মেলেনি মানুষের। এ বছর সেখানে আবারও ফাটল দেখা দিয়েছে। এই বাঁধ নিয়ে ভীষণ ুব্ধ হাসাইল বাজারের মুদিদোকানি মোকলেছ (৩৫)। তিনি বলেন, পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের লোকজন যতটুকু কাজ দেখান বাস্তবে তার থেকে অনেক কম হয়। তারা একটা ব্যাগ ফেলে বলেন, একশটি ফেলেছেন। পানির মধ্যে তো সেগুলো কেউ গুনে দেখেন না। এভাবেই সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ শহর বন্যামুক্ত ও ধলেশ্বরী নদীর ভাঙ্গন থেকে রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ চলছে। তবে অনিয়ম আর দুর্নীতির কারণে এ পকল্পের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। নির্মাণ কাজ নিয়ে নানা অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বাঁধ নির্মাণে নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে। আর ১৪ মিটার দূরে ওয়াল নির্মাণের কথা থাকলেও মাত্র ৫-৭ মিটার দূরে করা হচ্ছে। এ ছাড়া ৩৫ মিটার গভীর থেকে পিলারের পাইলিং করার কথা ছিল। কিন্তু তা ১৫-১৬ মিটার গভীর থেকে করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।