মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কে.শিমুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রিপন (৪৫) খুন হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যূ হয়। জানাগেছে, উপজেলার শিমুলিয়া গ্রামের মো. শিকিম আলি ফকির এর ছেলে আওয়ামীলীগ নেতা রিপন এর সাথে একই গ্রামের মিলনদের বিরোধ চলে আসছিলো। গতবছর এলাকায় একটি গ্রাম্য শালিশীতে মিলনের ৫০টি বেত্রাঘাতের রায় হয়। এ বিচারে শালিশ হিসাবে উপস্থিত থেকে রিপন মিলনকে বেত্রাঘাত করে। এনিয়ে দির্ঘদিন যাবৎ এলাকায় বিরোধ চলছিলো। রিপনের ভাই স্বপন জানান, মিলন স্থাণীয় মহিলা মেম্বার হাজেরা বেগমসহ এলাকার আরো কতিপয় দূস্কৃতিকারীকে তার ভাইয়ের বিরুদ্ধে িেপয়ে তুলে। এ নিয়ে একাধিক গ্র“পে বিভক্ত হয়ে রিপন ও মিলন গংরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত শনিবার রাত ৮ টার দিকে রিপনকে শিমুলিয়া গ্রামের লতিফ শেখের বাড়ির সামনে ডেকে নিয়ে মিলন,মানিক,লেংরা বিল্লাল,আলামিন সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় রিপন দৌড়ে আজিজ শেখের বাড়িতে উঠে। পরে খবর পেয়ে রিপন এর ছোট ভাই স্বপন তাকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যায়। পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করলে চিকিৎসারত অবস্থায় গতকাল সোমবার তার মৃত্যূ হয়। এ ঘটনায় এ রির্পোট লিখার সময় টঙ্গীবাড়ী থানা এস আই শামসূল আলম জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখোনো হত্যাকারীদের বিষয়ে বিস্তারিত জানতে পারি নাই।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।