somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান, বিয়ের নামে প্রতারণা!

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। বিভিন্ন সময় তারা ধনী পরিবারের ছেলেদের মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের ফাঁদে ফেলে। এরপর বিয়ে করতে বাধ্য করে। বিয়ের কয়েক সপ্তাহ পরই বেরিয়ে আসে তাদের আসল চেহারা। এসব সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে অনেক ছেলের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। সামাজিক বিপর্যয়ের মুখে পড়ছে অনেক পরিবার।
পুলিশের একাধিক সূত্র জানায়, এসব প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হলেও কিছুদিন পরই তারা আবার বাইরে বেরিয়ে এসে নতুন করে তৎপরতা শুরু করে।
বুধবার রমনা থানা পুলিশ এ ধরনের একটি বিয়ে প্রতারণার অভিযোগ পেয়েছে। পরে শারমিন সুলতানা শ্রাবণ (২০) নামে একটি মেয়েকে আটক করা হয়। শ্রাবণ পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তার খালা ইতির মাধ্যমে সে বিয়ে প্রতারণায় জড়িয়ে পড়ে। ইতিসহ খালা কয়েকটি বিয়ে করে প্রতারণা করেছে। তার সবশেষ প্রতারণার শিকার হয়েছেন রাজধানীর নিউ ইস্কাটন এলাকার ব্যবসায়ী মুর্শেদ আলী। গত জুলাইয়ের প্রথম দিকে মোবাইল ফোনে মুর্শেদ আলীর পরিচয় হয় শ্রাবণের সঙ্গে। শ্রাবণই নাম্বার সংগ্রহ করে প্রথম ফোন করে। কিছুদিন পর রাজধানীর মৌচাক এলাকায় দুজনের সাক্ষাৎ হয়। এক সপ্তাহ পর তারা সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজারে বেড়াতে যায়। পরে প্রতারণার চূড়ান্ত ফাঁদ পাতে শ্রাবণ। পরবর্তী এক সপ্তাহের মধ্যে বিয়ের জন্য মুর্শেদকে চাপ দেয় শ্রাবণ। তা না হলে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে বলে জানায়। এরপর ২৩ জুলাই মুর্শেদ ৩ লাখ টাকা দেনমোহরের মধ্যে ২ লাখ ১০ হাজার টাকা উসুল বুঝিয়ে দিয়ে শ্রাবণকে বিয়ে করেন।
কিন্তু বিয়ের পর দুই সপ্তাহ না যেতেই শ্রাবণের আসল উদ্দেশ্য জানতে পারে মুর্শেদ। শ্রাবণের খালা ইতি তাকে বিভিন্ন স্থানে অসামাজিক কাজে যেতে বাধ্য করে। এভাবে প্রতারণার মাধ্যমে আগে শ্রাবণ দুটি বিয়ে করে। ৬ মাস আগে নোয়াখালীর এক ছেলের সঙ্গে বিয়ের ১৫ দিনের মধ্যে ভয় দেখিয়ে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় শ্রাবণ। এরপর টাঙ্গাইলের এক ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে শ্রাবণের মা ও খালা তাকে তাড়িয়ে দেয়। স্বামী মুর্শেদ এসব ঘটনা জানার পর শ্রাবণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রাবণ এতে রাজি হয়ে এসব ঘটনার ব্যাপারে খালার বিরুদ্ধে জিডি করতে নিজেই বুধবার সকাল ১১টার দিকে স্বামী মুর্শেদকে নিয়ে রমনা থানায় যায় এবং মা ও খালা ইতির বিরুদ্ধে জিডি করে। থানার পুলিশ কর্মকর্তাদের সামনেই শ্রাবণ জিডি লেখে। মা ও খালা তাকে অসামাজিক কাজ ও বিয়ে প্রতারণার কাজ করতে বাধ্য করেছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
কিন্তু জিডি রেকর্ড করার পূর্বমুহূর্তে শ্রাবণের মা ও খালা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কর্মীদের সঙ্গে নিয়ে থানায় যায় এবং উল্টো মুর্শেদের বিরুদ্ধে মামলা করতে পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। তারা শ্রাবণকে পাশে ডেকে নিয়ে কথা বলার পর শ্রাবণ মা ও খালার শেখানো কথা বলতে শুরু করে।
শ্রাবণের বাবার নাম মোফাজ্জল হোসেন। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় তাদের বাসা। শ্রাবণের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ইতির একটি সিন্ডিকেট চক্র আছে।
রমনা থানার ওসি শিবলী নোমান বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। বিয়ের নামে প্রতারণা করা হচ্ছে। তবে মামলা দিতে এলেই তারা মামলা নেন না। ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করেন। প্রতারক চক্রের অনেকের বিরুদ্ধে এ পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: যায়যায়দিন- Click This Link
২৮টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×