চট্টগ্রামের হাটহাজারীতে গ্রেফতার হওয়া নোয়াখালীর হাতিয়া উপকূলের ত্রাস দুর্ধর্ষ জলদস্যু সর্দার কালা বাদশা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় হাতিয়ার কেরিংচরে জলদস্যু ও ডাকাতদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে জলদস্যুদের ছোড়া গুলিতে কালা বাদশা নিহত হয় বলে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় পুলিশের দুই এসআই আহত ও নয় রাউন্ড গুলিবর্ষণ এবং কিছু অস্ত্র উদ্ধারের কথা জানালেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ করা হয়নি আহত দুই এসআই’র নামও। এমনকি বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার বুড়িশ্চর থেকে কালাবাদশাকে গ্রেফতার করার বিষয়টি প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কালা বাদশা নিহত ঘটনায় উপকূলের জেলেদের মাঝে স্বস্তি নামলেও পুলিশের দুই ধরণের বক্তব্য ধুম্রজাল তৈরী করে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হাতিয়ার দক্ষিণ ও পশ্চিম পাশের মেঘনা নদীর ত্রাস কালা বাদশা বাহিনীর প্রধান সেকান্দর বাদশা ওরফে কালা বাদশাকে হাটহাজারী থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে বুড়িশ্চর এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে। তার গ্রেফতারে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে হাতিয়া উপকূলের জেলেদের মাঝে। বৃহস্পতিবার দিনভর হাতিয়ার মাঝি, জেলে ও মৎস ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে বারবার মোবাইলে যোগাযোগ করে।
এদিকে শুক্রবার ভোর থেকে হাতিয়ার কেরিং চরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কালা বাদশার নিহত হবার খবর ছড়িয়ে পড়ে। এনিয়ে সকালে পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারী সাংবাদিকদের জানান, রাত সাড়ে তিনটায় কালা বাদশাকে সাথে নিয়ে তার অন্য সহযোগীদের ধরতে অভিযানে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এসময় পুলিশও আত্মরার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে কালা বাদশা মারা যায়। বার্তা সংস্থা বিডি নিউজ টুয়ান্টি ফোর ডটকমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করার পর পুলিশ সুপার তাঁর বক্তব্য থেকে সরে আসেন।
নোয়াখালীতে পুলিশের এন কাউন্টারে জলদস্যু সর্দার কালা বাদশা নিহতের ঘটনা নিয়ে প্রশাসনের টালবাহানা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।