বেশ কিছুদিন আগের কথা । তখন পাবনা শহরে আয়তন আজকের মত এতো বড় ছিলনা । শহরের যে প্রান্তে জেলা মুন্সেফ কোর্ট ছিল তার একটু পশ্চিমে বড় রাস্তায় পাশেই মুন্সি বাড়্। জেলা শহরের প্রান্ত ঘেঁষে অবস্হা সম্পূন্ন ঘর গেরস্তি তাদের।সেই মুন্সি বাড়ির এক ছেলে এম এ বাসেত। ডাক নাম
বাসু।সে খুব চঞ্চল স্বভাবের, ডান পিটে।তার মাথায় ছিল
হাজার রকমের দুষ্টু বুদ্ধি। তবে তার গুন ও ছিল।তো এমন
দোষ গুন সম্পন্ন সেই ছেলের একটা ঘটনা বলছি শোন। একদিন দুপুর বেলা। একটা গাছের নিচে বসে ডানপিটে ছেলেটি বাসি বাজাচ্ছিল । বাঁশিতে তার দারুণ নাম । এ পাড়া ওপাড়ার সবাই তাকে কানাই বলে ডাকে । বিশেষ করে হিন্দু পাড়ার মেয়েরা তাকে কানাইদা বলে অজ্ঞান তোমরা নিশ্চয়ই কানাইকে চিন্তে পারেনি ? কানাই হলো হিন্দুদের ভগবান শ্রী কৃষ্ণের নাম । শ্রী কৃষ্ণের আরো অনেক নাম আছে ।যেমন রাধানাথ,পোপীনাথ গোপাল, মাধাব, শ্যাম ইত্যাদি। তবে কানাই নামেই তার পরিচিতি বেশি ।গ্রীষ্মকার দুপুর বেলাচাঁদি ফাটা রোদ, আর শরীর ঝলসে দেয়া গরম। হাটে, মাঠে কিংবা
রাস্তার তেমন লোকজন নেই। এ সময়টায় সবাই ঘরে শুয়ে বসে
কাটায় কিংবা ঘুমিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


