চোখ বরাবর হেঁটে আসো
আমি বুক পকেটে স্বপ্ন রাখি
শীত মৌসুমে উড়ে আসা পাখি মতো
তোমার উপস্থিতির জানান দিও
বুকের ডানপাশে কিছু স্পেস আছে
শুধু তোমার জন্যে
দৃশ্যের ভেতর কিছুটা সময় জিরিয়ে নিও
স্পর্শের সরল আদরে আমরা সাবালক হয়ে উঠি।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




