পাখির ঠোঁটে নতুন স্বপ্নবীজ বুনে নিমপাতা কলহ লিখে রাখত যে বালক বিকেল পর্ব শেষে আমরা তাঁর কাছে ফিরে আসি কিছু দুঃখ-শোক বিনিময় করবো বলে। আমাদের ঘাসের সংসার, হাতের তালুর মতো চেনা মানুষগুলো রাত উড়ে আসলে সমুদ্র মন্থনে ব্যস্ত হয়ে পড়ে। তোমাদের শ্রীমুখ দেখে শুধু কৌতুহলই বেড়েছে, আদি জননী ভুল বলেনি অমৃত প্রাপ্ত হলে কেউ কেউ নগ্ন সিঁড়ি বেয়ে হয়ে ওঠে রাক্ষসী। বিরল নিদ্রা যাপনের সুযোগ নিয়ে এসেছে যে আরাধ্য বিশ্রামশালা সেও দেবকন্যা নয়। ভালোবাসার কতটুকু কমতি হলে কিংবা মনুষ্যত্ত্ব কতমাত্রায় লোপ পেলে নিজের জন্মদাতাকে রেখে আসে বিশ্রামাগারে সেটা মাপার থার্মোমিটার আমার কাছে নেই বলে মানুষ আর পশুর মধ্যে কোন পার্থক্য করতে পারছি না। পললের ভাঁজে যারা রেখেছিল ভবিষ্যৎ শীতল পাটির সুখ আঁধারের উষ্ণতায় তারা আজ ভালো নেই, অপ্রাপ্তি দীর্ঘশ্বাসে ভেসে যায় সব উচ্ছ্বাসী সুখ।
বিশ্রামাগারে ভাল নেই বাবা-মা (একটি গদ্য কবিতা)
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।