সামহ্যোয়ার ইন ব্লগের প্রথম দিকে, যখন মোটে আমি আমার ব্লগ লেখা শুরু করেছি তখন মোটে তিনজন মেয়ে ব্লগার ছিল । আমি , শাহানা আপু আর দেবোরা দিদি । কিন্তু কয়েকটা পোস্ট করেই দেবোরা দিদি হাওয়া হয়ে গিয়েছেন । বর্তমানে হোমপেজে সবের্াচ্চ যে 30 জন ব্লগারের নাম দেয়া আছে তাতে মাত্র দুইজন মেয়ে, আমি আর শাহানা আপু ।
সবের্াচ্চ ব্লগারের তালিকায় স্থান করতে না পারলেও বেশ কয়েকজন লেখিকা তাদের লেখনীর গুণে এই ব্লগে আলোচিত হয়েছেন ।
এদের মধ্যে প্রথমেই আসে লুনা রুশদী'র কথা । যদিও তিনি অনেক পুরোনো ব্লগার কিন্তু অনিয়মিত বলে শীর্ষ ব্লগারের তালিকায় স্থান পাননি । তার লেখার ভক্তও নেহায়েত কম নয় ।
এরপর বলা যায় আরেক নতুন মহিলা ব্লগারের কথা, যিনি মোটে এক সপ্তাহ হয় ব্লগ লেখা শুরু করেছেন এবং মাত্র ছয়টি পোস্ট করেই অনেক ভক্ত পেয়ে গেছেন । হ্যাঁ, মাসুদা ভাট্টি'র কথাই বলছি । তার লিখিত কলাম অবশ্য প্রায়ই জনকনেঠ পড়ি ।
এছাড়া নীতু, শমর্ী এরা কম লিখলেও এদের কিছু পোস্টের কারনে এরা আলোচিত হয়েছিল ।এরা নিয়মিত লিখলে ভালোই হত ।
সর্বোচ্চ ব্লগারের তালিকায় থাকা শাহানা আপু জনপ্রিয় হয়েছেন তার বিড়াল ট্রেডমার্কের জন্য কিন্তু তারমানে এই নয় যে তিনি ভালো লেখেন না । শাহানা আপুর পোস্ট পড়লে মনে হয়, কথা এত অল্পতেও শেষ করা যায়? উনার লেখার পাশাপাশি বোনাস হিসেবে থাকে বিড়ালের সুন্দর সুন্দর ছবি।
মেয়ে ব্লগাদের খুঁজতে গিয়ে কিছুটা দ্্বিধাগ্রস্থ, কারন কিছু ব্লগার এমন নাম ধারন করেছেন যে নাম দেখে চেনার উপায় নেই তারা ছেলে নাকি মেয়ে । যেমন, ভূত, তীর্থক, নীল আকাশ, কাশফুল ইত্যাদি ইত্যদি ।
যাই হোক, অনেক খুঁজেপেতে এই কয়েকজনই মেয়ে ব্লগার পেলাম । যদি কারো নাম বাদ পরে থাকে তাহলে ক্ষমাপ্রার্থী ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




