এত ঘুমকাতুরে আমি অথচ গত এক সপ্তাহ যাবত আমার চোখে ঘুম নেই । কেন জানি বিছানায় শোয়ার পরও চোখে ঘুম আসে না। ভেড়া গোনা, উলটো দিক থেকে একদুই গোনা এসব কোন বুদ্ধিই কাজে লাগে নি । রাত 3.00 টায় বিছানায় যাই আর ফজরের আযানের সাথে সাথে কোন ঘুম ছাড়াই উঠে আসি । দুইদিন তো পুরো রাত কম্পিউটারের সামনে বসেই কাটিয়ে দিলাম । ঘুম না হওয়ায় লাভের মধ্যে লাভ একটাই হচ্ছে, আর তা হল ফজরের নামাজটা ঠিকমত পড়তে পাড়ছি । আর তি তো অসংখ্য.......মাথাব্যাথা, পড়াশুনা হচ্ছে না আর অযথাই মেজাজ গরম হয়ে যাচ্ছে । শুধু মাত্র অনিদ্রা রোগের কারনে আমি গত তিনদিনে নতুন কোন পোস্ট করতে পারি নাই :-(
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




