somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইব্রেরী আর বই

২০ শে মার্চ, ২০০৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি সোমবার আমার মনটা খুব ভালো থাকে । কারন এদিন মিরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের "ভ্রাম্যমান লাইব্রেরী" আসে । পুরো একটি বাস ভর্তি বই আর বই । কোনটা ছেড়ে যে কোনটা আনব বুঝে উঠতে পারি না । আমি এ লাইব্রেরীর সদস্য হয়েছি প্রায় বছর দুয়েক আগে । এস.এস.সি. পরীক্ষার পর শুধু বায়না ধরতাম নতুন বইয়ের জন্য । শেষে আমার এক কাজিন আমাকে এই ভ্রাম্যমান লাইব্রেরীর সন্ধান দেয় ( এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ ) । প্রথমদিন খুব ভয়ে ভয়ে বাসে উঠলাম । সাথে সদস্য হওয়ার জন্য নিয়েছিলাম প্রায় 500টাকার মত । কিন্তু পরে দিতে হয়েছিল মাত্র 120 টাকা । আর প্রতি বছরে চাঁদা হিসেবে 120 টাকা করে দিতে হয়। প্রতি সপ্তাহে একবার লাইব্রেরী নির্দিষ্ট এলাকায় আসে এবং 1 ঘন্টা থাকে । এ সময় অনেকেই বাসে দাঁড়িয়েই একটি বই পড়ে শেষ করে আর ফেরার সময় আরেকটি নিয়ে নেয় (আমিও প্রায়ই এ কাজ করি ) ।

বাসের কর্মরত লাইব্রেরীয়ানকে জিজ্ঞেস করে কিছু তথ্য পেলাম ( প্রথমে বলতে চায় নি, অনেক দেনদরবার করে অল্প-স্বল্প কিছু জানতে পেরেছি )। যেমন: এ রকম আরো 6/7টি বাস আছে , একটি গাড়ি প্রতিদিন 5/6টি এলাকায় যায়, প্রতি এলাকায় গড়ে দুইহাজার এর মত করে সদস্য আছে এবং এর সিংহভাহই ছাত্র-ছাত্রী, আবার একেকটি বাসে প্রায় 1200/1300 বই আছে ।

সদস্য হওয়ার পর থেকে আমার বই পড়ার পরিমান আরো বেড়েছে । পরীক্ষার মধ্যেও আমি নতুন বই নিয়ে আসতাম আর এজন্য রেজাল্ট খারাপ বৈ ভালো হত না কখনো । লাইব্রেরীতে অনুবাদগ্রন্থ থেকে শুরু করে শিশুতোষ বইও আছে অঢেল । আমার সাথে লাইব্রেরীতে যাওয়া আসা করতে করতে এখন আতিয়া নিজেও এ লাইব্রেরীর সর্বকনিষ্ঠ সদস্য । ও অবশ্য পড়তে পাড়ে না, আমাকেই পড়ে শুনাতে হয় । তারপরেও আতিয়াকে বইমুখী করতে পেরে আমি আনন্দিত ।

আজকে লাইব্রেরী থেকে 2টা বই এনেছি । হূমায়ুনের 'মে ফ্লাওয়ার' আর ' সালমান রুশদীর 'Harun & the sea of Stories' । দুষ্টুমির শাস্তি সরূপ আজ আতিয়াকে নিয়ে যাওয়া হয় নি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×