somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় কিছু Movie

০১ লা এপ্রিল, ২০০৬ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় খাঁটি বাঙালী ছিলাম । বাংলা সিনেমা দেখতাম খুব । প্রথমে কোন সিনেমা দেখেছি তা মনে নেই তবে প্রথম হলে দেখা 'ছুটির ঘন্টা' সিনেমাটি মনের ভিতরে দাগ রেখে গেছে ।
জীবনে মাত্র দুইবার সিনেমা হলে গিয়েছি । ছুটির ঘন্টা দেখে তো কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছি আর পরে বাবার ঝাড়ি খেয়েছি...বেকুবের মত কাঁদার জন্য । কলেজে থাকাকালীন সময়ে সদ্য মুক্তি পাওয়া 'মনের মাঝে তুমি' দেখার জন্য বহু তৈল মর্দন করতে হয়েছে আমার ভাইদের । কিন্তু তেনারা রাজী হন নি । অবশেষে ছোট দুই কাজিনরে সাথে নিয়ে যখন সিদ্ধান্ত নিলাম আমরা একাই যাবো তখন বাসায় হাহাকার শুরু হল....পিচ্চিগুলা তো হারায়ে যাবে....পরে আর কি বাধ্য হয়েই ওয়ালীকে আমাদের অভিভাবক হয়ে নিয়ে যেতে হল । তবে ঐটা দেখে মজা পায় নি ...।

শৈশবে বাংলা, কৈশোরে হিন্দি আর এখন পুরোদমে ইংলিশ সিনেমার ভক্ত এই আমি ।আমার শখ যেমন বই পড়া ও কেনা তেমনি আমার বড় ভাই হাতে কিছু টাকা পেলেই কিনে ফেলেন তার পছন্দের Movie
। তার সংগ্রহে প্রায় 100/120 টার মত ইংলিশ, ইরানী, হিন্দি (2টা ) DVD
আছে । S.S.C.
এর পর শুধু বই পড়তে যখন ভালো লাগছিল না...তখন ভাইয়া তার আলমারি থেকে 2/1টা করে DVD বের করে দিত.....সেই থেকে শুরু.....হাভাতের মত গিলেছি সব ।

movie নিয়ে কেন জানি ভূত থেকে ভূতে খেলতে ইচ্ছা করছে .....কেউ খেলবে নাকি?

আমার প্রিয় সিনেমা :
যদিও লিস্টটা অনেক বড়.....তবু ছোট করেই লিখছি......
1.Lawrence of Arabia
2.Gladiator
3.A beatiful mind
4.The Pianist
5.Atumn in New York

সবচেয়ে বেশীবার দেখেছি :

Shrek, Toy Story, Nemo, Spiderman
( এগুলো আতিয়ার প্রিয় সিনেমা । সে একা একা সিনেমা দেখতে ভয় পায় তাই নির্ভরযোগ্য সংগী হিসেবে আমাকে সাথে নিয়ে একই সিনেমা বারবার দেখে )

সম্প্রতি যে সিনেমাটি দেখেছি :
Anger Managmenet, Chasing Liberty

এখনো দেখে শেষ করতে পারি নি:

The english patient, Taste of Cherry

আমি 5জন ব্লগারকে এই খেলায় আমন্ত্রন জানাচ্ছি....
1.ওয়ালী
2.ফারিয়াল
3.শর্মী
4.শাওন
5.তেলাপোকা

( প্রিয় সিনেমার লিস্টটা খুব বেশী ছোট হয়ে গেছে(আম্মাআআ) )

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৬ বিকাল ৪:২০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×