somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকনিক প্যাঁচাল

০৮ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিকনিকে জাহাঙ্গীরনগর যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি বৃষ্টির সম্ভাবনা আর বুইড়াবাচ্চাগুলোর উৎপাতে...

দুপুর 12টা পর্যন্ত জানি যে আমরা যাচ্ছি...লেকিন একে একে যখন সবাই আমাদের বাসায় পৌঁছল তখন মনে ক্ষিণ সন্দেহ উঁকি-ঝুঁকি দিচ্ছিল...হয়তো পিকনিক ক্যানসেল...যে সমস্যাগুলোর কথা ভাইজানেরা বলছিল...
1) যেকোন সময় বৃষ্টি এসে যেতে পারে,
2) জাবি'র পোলাপান ডিস্টার্ব করতে পারে...(ভীতু সব কয়টা)
3) সবচেয়ে বড় কথা বাউন্ডুলে রাজী হচ্ছিল না গাড়ী ড্রাইভ করতে...(ভয়ে, যদি ঝড় শুরু হয় আর গাছের ডাল ভেঙে গাড়ির উপরে পরে...)

যাই হোক অবশেষে প্রোগ্রাম ক্যানসেল দেখে দাদা বাসা থেকে বিদায় নিলেন । আমাদের মন খারাপ দেখে...বাউন্ডুলে নিজ উদ্যোগে আমাদেরকে খাওয়ানোর জন্য তোয়ালে কাঁধে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লেন... আমাদেরকে আশ্বাস দিলেন, আজ না হয় সামান্য খানাপিনা'তেই সবুর কর,পরে.....না হয় দেখা যাবে পিকনিকের ব্যপারটা....কিন্তু উনাকে কি করে বুঝাই যে খাওয়াটাই বড় না...খোলা জায়গায় সদলবলে হৈ-হুল্লোড় করতে না পারার দুঃখে....

বাউন্ডুলে যখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত তখন আমরা মানে আমি, শমর্ী আর রশ্মী আপু জোড়ছে আড্ডা মারছিলাম...আতিয়া হঠাৎ মেহেদীর টিউব নিয়ে উপস্থিত হলে সবাই মিলেমিশে একটা মেহেদী উৎসব পালন করে ফেল্লাম.....আতিয়া সবার হাতেই one, two... এইসব হাবিজাবি লিখে বিদায় হলে আমি শমর্ী আর আপুর হাতে মেহেদী লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিলাম আর মাঝেমধ্যে রান্নাঘরে গিয়ে ধমক-ধামক দিয়ে আসছিলাম.....

কিন্তু আমরা বাসাতেই কম মজা করিনি...সন্ধ্যায় মোটু ভাই (বাইন্ডুলে) আমাদের জন্য নিজ হস্তে রন্ধিত হালিম, ন্যাগেট, মুরগির ব্রোস্ট পরিবেশন করেন....এগুলোর সাথে ছিল চিপস, কোক এবং সবশেষে আইসক্রিম...হা হা হা...আইসক্রিম নিয়ে যা মারামারি আর কারাকারি শুরু হয়েছিল না...বড়'দা শমর্ী এবং রশ্মি আপুকে (যেহেতু মেহমান) বেশি আইসক্রিম দেয়াতে সকলে এর প্রতিবাদ করে....রাফাত তো বিরাট ভাষন দিয়ে ফেললো.....খাওয়ার মাঝখানে কারেন্ট চলে যাওয়াতে চোরের আবির্ভাব ঘটল, আতিয়ার প্লেট থেকে মুরগী, রাফাতের প্লেট থেকে ন্যাগেট...আমরা যখন এইসব ইজি কাজে বিজি ছিলাম তখনই দাদা'র ফোন....খাওয়া দাওয়ার কাহিনী শোনা মাত্রই তিনি এক দৌড়ে বাসে ঝুলে পড়লেন....এত করে বললাম যে আইসা লাভ নাই সব শেষ কিন্তু তেনার...মন মানে না মানে না...যাই হোক উনার জন্য বহু কষ্টে শুধুমাত্র একটুকরা মুরগী সরানো গেল...উনি আসামাত্রই টেবিলের এঁটো প্লেট দেখিয়ে বলা হল কোন বাটিতে কি ছিল...উনার চেহারা হয়েছিল দেখার মতবারবার আফসোস করছেলেন-কেন যে ফেরত গেলাম....

খাওয়া শেষে সোজা ছাদে....সেখানে কিছুক্ষণ আড্ডা....আর ঝড়ের সাথে মিতালী....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×