somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাচ্ বাংল মোবাইল ব্যাংক প্রতারক থেকে সাবধান !!!!!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link


আজ বিকেলে টিউশন শেষে বাসায় ফিরছিলাম।এমন সময় ডাচ্ বাংলা এ্যাকাউন্ট করা সিমে একটি কল আসে ০১৭৭৭৯১১১৩৬ নাম্বার থেকে। পরিচয় দেন রংপুর থেকে বলছেন তিনি। আমার ডিবিবিএল এ্যাকাউন্ট নাম্বার ২৫৩০০ টাকা পাঠাবেন। কামাল হোসেন নামে একজন ব্যক্তি এসে টাকাটা নিয়ে যাবে। আমি তাকে বললাম আচ্ছা দিতে পারেন।তারপর আমার এ্যাকাউন্টের ব্যালান্স চেক করে দেখে রাখি কত টাকা আছে।তখন আমার এ্যাকাউন্টএ ২৩৯.৮৫ টাকা আছে। কিছুক্ষণ পর আমার নাম্বারে একটি এসএমএস আসে ডিবিবিএল থেকে। আমার এ্যাকাউন্টে ২৫৩০০ টাকা এসেছে। আমার ব্যালান্স ২৫৫৩৯.৮৫ টাকা। অথচ আমার এ্যাকাউন্টে ব্যালান্স ছিল ২৩৯.৫০ টাকা। বিষয়টি তখনই ধরতে পারি। আবারও ব্যালান্স চেক করি। দেখি ২৩৭.৫০টাকা আছে। বুঝতে পারি লোকটি চালাকি করেছে। কিছুক্ষণের মধ্যেই লোকটির ফোন পাই। সে বলে টাকা পাঠিয়েছে এসএমএস পেয়েছি কি না? আমি বললাম পেয়েছি। আপনার লোককে পাঠিয়ে দেবেন টাকা নিয়ে যাবে। উনি বলেন যে ভাই সকালে এসে টাকা নিয়ে যাবে। কিছুক্ষণ পর আবারও ফোন দেন ব্যক্তিটি। বলেন যে ভাই যাকে টাকাটা পাঠিয়েছি তার খুব প্রয়োজন। সে আপনার ওখান থেকে বেশ দুরে আছে তাই এখন যেতে পারছে না। আপনাকে একটি বিকাশ নাম্বার দিচ্ছি একটু কষ্ট করে আপনি ২০০০০ টাকা বিকাশ করে তাকে পাঠিয়ে দিলে খুব উপকার হয় তার। সকালে বাকি ৫০০০টাকা নিয়ে যাবে। আমি চালাকি করে বলি আমার এখানে বিকাশ এজেন্ট নেই তাই এভাবে দিতে পারছিনা। সে আমাকে লোভ দেখায় আপনি প্রয়োজনে ৫০০ টাকা বেশি রেখে তাকে ২০০০০ টাকা পাঠান। আমি বলি ঠিক আছে তাকে পাঠিয়ে দিচ্ছি। এভাবে প্রায় ৫০ বার সে ফোন করে আমি তাকে ঘোরাই। শেষ পর্যন্ত তাকে বলি এখন আমার এখানের সব বিকাশ এজেন্ট বন্ধ কাল আপনার লোক পাঠান সে এসে টাকা নিয়ে যাবে। আমরা রেডি হয়ে আছি যে আসবে তাকে ধরার জন্য। যদিও জানি হয়তো কেউ আসবে না। আপনাদের সাথেও এমনটা হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকবেন। যদি এমন কাউকে পান ফ্রী গণধোলাই দিয়ে পুলিশে দেবেন। কখনই এ্যাকাউন্ট চেক না করে শুধুমাত্র মেসেজের উপর ভিত্তি করে টাকা প্রদান করবেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×