ছেলেবেলায় প্রেমে পড়বার মত
তোমার সমুদ্রে অচেনা পথ খুঁজেছি সেই কতকাল ।
একটু স্পর্শ কিংবা আলতো চুমুর জন্য
বিভিষিকার পায়ে শিকল বেঁধে হয়েছি মুক্ত বিহঙ্গ ।
আবডালে হয়তোবা ছুঁয়েছি কখনও বুক
কিন্তু ওপর্যন্তই - মৃদু পেষন ;
কাপড় সরিয়ে দেখিনি যৌবন
যেন টুইটুম্বর রসালো সেই নদীর জল না ছুঁয়েই
কাঁদা পানিতে সতরিয়েছি আর
বিলিকেটেছি চোরাবালির চুলে ।
তোমাকে বহুদুর যেতে হবে-
যেতে হয় ।
তাইতো ঈশ্বর বুকের মাঝে গিরিখাঁদ তৈরী করে
পৃথক করেছেন স্বগীয় পর্বত যুগল ।
একটিতে প্রথম স্পর্শ - চুমু - স্মৃতির কবর রচনা করে
লালসার লক্ষ্যে অপরটি হতে পারে লোভনীয় হাতয়ার ।
প্রেম থেকে অপ্রেমের পথে তুমি
আর কি চাও ?
অর্থ, স্বামী, সন্তান, ঘর-সংসার
সবই আজ তোমার পাহাড়ের বৃক্ষ ।
অবশ্য অন্য একজন প্রেমিকও আছে তোমার ;
হে, স্বতিসাধ্বি রমনী !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




