পত্রের শুরুতে সকলেকে সালাম দিবার গেলাম না কারণ আমি বাঙ্গালী জাতির জাতিচ্ছেদ করিয়া উহাকে আর বিভক্ত করিতে চাহি না, এমনিতেই এ জাতি নানান বিভক্তির অনলে পুড়িয়া পুড়িয়া অঙ্গার হইয়া যাইতাছে, যাই হোক সকলে আমার শুভেচ্ছা গ্রহন করিবেন। দিন চারেক আগে ময়ুখের একটা লেখা পড়ার পর থেকেই লিখব লিখব করেও আর লিখিতে পারিতেছিলাম না। এই দিন বদলের আলোয় চাউলের দাম আবার বারিয়া যাওয়ায় গত চারিদিন ঠিকমত খানাই জুটাইতে পরিতেছিলাম না তাই লিখিবার মত অভিলাষ আর দেখাইতে যাই নাই, কিন্তু মাথার ভিতরের পোকাটার কামড় আর সহ্য করিতে না পাড়িয়া তি তি বিরক্ত হইয়া লিখিবার বসিলাম। ভাল আছেনতো সকলে এই আশাহতের বঙ্গদেশে।
জাফর ইকবাল মহোদয়ের নিশ্চুপতায় আমি কিঞ্চিৎ বিচলিত বৈ কি।তবে তার চাইতেও শঙ্কিত কিছু সংগঠন ও বুদ্ধিজীবির মুখে কলুপ এটে বসে থাকায়। তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাহাদের দাবী ছিল:
১)সংবিধানের ৪৭-এর অনুচ্ছেদের মর্ম অনুযায়ী ১৯৭১-এর যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গনহত্যার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করবার জন্য তদন্ত কিশন গঠন এবং কমিশনের কার্যাবলীকে বিতর্কের উর্ধ্বে স্থান দেবার জন্য আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী Terms of reference ঘোষনা। এ কাজটি শজ ও ত্বরাণ্বিত করার জন্য এখনই জাতিসংঘের সাধারন পরিষদ বরাবর সরকারের আবেদন উপস্থাপন এবং কতিপয় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞকে কমিশনের কাজে সম্পৃক্তকরণ।
২)International Crimes (tribunal) Act XIX/73 অনুযায়ী ট্রাইবুনাল গঠন করে যুধাপরাধীদের বিচারের ব্যাপারে উদ্যোগ গ্রহন এবং ট্রাইবুনালের সাথে কমিশনের কাজকে সম্পৃক্ত করে মুক্তিযুদ্ধের সময়ে সংগঠিত অপরাধসমূহ (হত্যা, ধর্ষন, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, এবং পরিকল্পিত গনহত্যা) বিচারের অঙ্গীকার করে অধ্যাদেশ জারী করা।
আর এই দাবীর স্বাক্ষরদাতা সংগঠন ছিল:
১.সেক্টর কমান্ডার ফোরাম
২.একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
৩ সম্মিলিত সাংস্কৃতিক জোট
৪.পেশাজীবি সমন্বয় পরিষদ
৫.বাংলাদেশ মহিলা পরিষদ
৬.বাংলাদেশ গনতান্ত্রিক আইনজীবি সমিতি
৭.সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ
৮.সম্মিলিত নাগরিক আন্দোলন
৯.প্রজন্ম'৭১
১০.বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
১১.বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
১২.ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
১৩.বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
১৪.মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ
১৫.বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
১৬.বাংলাদেশ অর্থনীতি সমিতি
১৭.মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ
১৮.সম্মিলিত সামাজিক আন্দোলন
১৯.জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট
২০.বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
২১.বাংলাদেশ গ্রাম থিয়েটার
২২.বাংলাদেশ পথ নাটক পরিষদ
২৩.জাতীয় কবিতা পরিষদ
২৪.বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
২৫.বাংলাদেশ চারুশিল্পী সংসদ
২৬.রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা
২৭.বাংলাদেশ গনশিল্পী সংস্থা
২৮.নৃত্যাঞ্চল
২৯.ট্রেড ইউনিয়ন কেন্দ্র
৩০.মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিন এশীয় গনসম্মিলন
৩১.ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩২.বঙ্গবন্ধু পরিষদ
৩৩.খেলাঘর
৩৪.সম্মিলিত পেশাজীবি পরিষদ (চিকিৎসক, প্রকৌশলী)
৩৫.বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট
৩৬.জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট
৩৭.বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ
৩৮.বাংলাদেশ আদিবাসী ফোরাম
৩৯.আইন ও সালিস কেন্দ্র
৪০.সম্মিলিত নারী সমাজ
৪১.প্রগতিশীল সাংবাদিক ফোরাম
৪২.মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন
৪৩.বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ
৪৪.বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ
৪৫.বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ
৪৬.স্বাধীনতা চিকিৎসক পরিষদ
৪৭.মুক্তিযোদ্ধা ইউনিয়ন
৪৮.পেশাজীবি নারী সমাজ
৪৯.মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা পরিষদ
৫০.মহিলা মুক্তিযোদ্ধা সংসদ
৫১.মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ
৫২.মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশন
৫৩.মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ
৫৪.মুক্তিযোদ্ধা আইনজীবি পরিষদ
৫৫.মুক্তিযোদ্ধা ঐক্য জোট
৫৬.বিসিএস মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি
৫৭.ফটো জার্নালিষ্টস ফোরাম
৫৮.বাংলাদেশ শর্ট ফ্লিম ফোরাম
৫৯.বাংলাদেশ প্রামান্যচিত্র পরিষদ
৬০.বাংলাদেশ ফেডারেশন অব ফ্লিম সোসাইটিজ
৬১.মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন কেন্দ্র
৬২.হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ
৬৩.শিক্ষা আনদোলন মঞ্চ
৬৪.সম্প্রীতি মঞ্চ
৬৫.আমরা মুক্তিযোদ্ধার সন্তান
৬৬.সম্মিলিত তরুন পেশাজীবি পরিষদ
৬৭.কমজীবি নারী
৬৮.উইমেন্স ভয়েস
৬৯.সিটিজেন ভয়েস
৭০.সিটিজেন রাইটস মুভমেন্ট
৭১.বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম
কিন্তু বর্তমান সরকারে প্রায় এক বৎসরকাল অতিবাহিত হইতে চলিলেও উহারা কেন মুখে কলূপ আটিয়া বসিয়া আছেন তাহা বোধগম্য হইতেছেনা।
হুমাউন আহমেদ বাবাজীর একটা কলাম পড়িয়াছিলাম কিছুদিন আগে। তিনি বলিয়াছিলেন আমরা স্মৃতিশক্তির দিক দিয়া গোল্ড ফিসের সমগোত্রীয়। বহুত প্যানপ্যান করিলেও বাবাজীর এই কথাটি আমার মনে বেশ দাগ কাটিয়াছে, আসলেই আমরা খুব তারাতারি সব কিছু ভুলিয়া যাই। তা না হইলে আমরা কেমন করে নিযামী-মোজাহিদদের অপকর্ম ভুলিয়া যাইবার দুঃসাহস দেখাইতেছি। এই কিছুদিন আগেও তো এইসব পাকি জারজ বলিয়াছেঃ
১.মুজাহিদঃ 'যুদ্ধাপরাধী বলে কিছু নাই'
২.কাদের মোল্লাঃ 'কেউ সুন্দরী নারীর লোভে, কেউ ভারতীয় স্বার্থে মুক্তিযুদ্ধ করেছে'
৩.শাহ হান্নানঃ '১৯৭১ সালে যা হয়েছিল তা গৃহযুদ্ধ'
৪.মাহমদুর রহমান: 'যুদ্ধাপরাধীর বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো বিলাসিতা এখন জনগনের নাই'
৫.মাহবুবুল ইসলামঃ 'যারা যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে তাদেরই বিচার করা উচিৎ'
৬.সাদেক খানঃ '৭১-এ মুক্তিযুদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে, বিচার করতে হলে দু'পক্ষেরই করতে হবে'
মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা মা জননী আপনি ভাবিবেন না যে এই যুদ্ধাপরাধী ইসু দিয়া আগামীবারও ভোট পাইবেন, বিচার না করিলে জনগনরে কেমন করে মুখ দেখাইবেন?মনে রাখিবেন জনগন আপনার কেনা বুদ্ধিজীবি আর পুতুল সংগঠনের মত নহে তাহারা জবাব দিবে ব্যালটে....
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।