সিএনজি অটোরিকশা: মিটারে না চুক্তিতে ?
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে। সরকারী ভাবে মিটারে যাওয়ার জন্য কঠোর উদ্দোগের কথাও শোনা যাচ্ছে। কিন্তু মিটারে চালালে ভাড়া বেশি উঠলে যাত্রীরা কি করতে পারে, এই বিষয়টা কি দেখা হচ্ছে ?
চুক্তিতে গেলে অন্তত ওঠার আগে কার কত দাবি, দামদর ইত্যাদি করা সম্ভব। কিন্তু মিটারে চালালে গন্তব্যে পৌছে যদি দ্বিগুন ভাড়া আসে তখন কি হবে ? চুক্তিতে গেলে তো দামদর করা সম্ভব, কিন্তু কার মিটার টেম্পারড এটা তো গন্তব্যে পৌছার আগে বোঝা যায় না। আবার এসব নিয়ে পুলিশের সাহায্যের জন্য অটোরিকশার গায়ে লেখা ফোন নম্বরে ফোন দিয়েও সাড়া পাওয়া যায়না। তাছাড়া "যানযটে ঢাকা" ঢাকা শহরে কার ই বা এত সময় আছে পুলিশের সাহায্যের জন্য বসে থাকার ? নতুন জানলাম যে কম গতিতে চলার সময় সাধারণ ভাড়ার পাশাপাশি ওয়েটিংয়েরও ভাড়া নাকি উঠছে।
আমি অবশ্যই মিটার ব্যবস্থার পক্ষে, কিন্তু আগে তো টেম্পারড মিটার এর ব্যপারে একটা যুতসই উদ্যোগ নেয়া দরকার। ভ্রাম্যমান আদালতও এ বিষয়ে নজর দিলে ভাল ফল দিতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন