somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Have you got any threat call from a number like 09601 XXXXXX ? No tension! This is not a serious matter...

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

About BTS

BTS হল সম্পূর্ন বাংলাদেশের মালিকানাধীন একটি স্বনামধন্য IPTSP সার্ভিস প্রোভাইডার কোম্পানি। যার IPTSP কোড নাম্বার হল 09601 যা বর্তমানে BTS নাম্বার নামে পরিচিত। বাংলাদেশের কোন IPTSP কোম্পানিরই নিজস্ব ইন্টারনেট ছাড়া আর বিকল্প নেটওয়ার্কের ব্যাবস্থা নেই। বাংলাদেশে সর্বপ্রথম BTS কোম্পানিই Call Back প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সকল নেটওয়ার্কেই এই IPTSP নাম্বার ব্যবহার করার সুবিধা দিচ্ছে। যার ফলে আপনি আপনার যেকোন গ্রামিন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেল নেটওয়ার্কেই 09601XXXXXX এই রকম IPTSP নাম্বার ব্যাবহার করতে পারবেন।BTS হচ্ছে এক ধরনের IP কানেকশন। এই কানেকশনটি একটি নির্দিষ্ট IP ব্যবহার করে কল তৈরি করে, যা আরেকটি লোকাল কানেকশনের সাথে জুড়ে যেতে পারে। এ ক্ষেত্রে আরেকটি তৃতীয় পার্টি কাজ করে যারা আপনার IP ‘র পরিচয় গোপন রাখে।ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি শুধু কল তৈরির নির্দেশ দেবেন, তৃতীয় পার্টি নিজেই আপনার কলটি তৈরি করে দেবে।আপনি নম্বর টি ব্যবহার করে কথা বলতে পারবেন ঠিকই কিন্তু ওই নম্বরে কেউ কল ব্যাক করতে পারবে না। ব্যাক করলে এমনিতেই কেটে যাবে।

BTS কিভাবে কাজ করে

BTS নম্বর টা হয় এরকম 09601 XXXXXX । আপনার যদি একটা BTS কানেকশন থাকে আর আপনি যদি একটা নম্বর যেমনঃ 01764989739 ( Admin ) এই নম্বরে কল করতে চান তবে আপনাকে

১. আপনার নম্বর থেকে তৃতীয় পার্টির অফিসিয়াল ফোনে বিনা পয়সায় একটা ফোন দিতে হবে।

২. কয়েক সেকেন্ড পরে ফোনটি কেটে যাবে।

৩. আপনাকে তাদের অফিসিয়াল ফোন থেকে ফোন ব্যাক করা হবে।

৪. তারপর আপনি যে নম্বরে ফোন দিবেন সেই নম্বরটি তুলে # প্রেজ করবেন ।

৫. আপনার কলটি অটোমেটিক্যালি আপনার কাংখিত নম্বরটিকে কানেক্ট করবে।

একটা উদাহরন দিয়ে বিষয়টা পরিস্কার করি। ধরুন আপনি 01764989739 নম্বরে কল করবেন। এক্ষেত্রে প্রথমে আপনি BTS এর তৃতীয় পার্টির অফিসিয়াল নম্বরে ফোন দিবেন (অফিসিয়াল নম্বরটা এটা 09601900900) । কলটি কেটে যাবে এবং কল ব্যাক হবে। আপনি রিসিভ করার পর আপনার কাংখিত নম্বরটি তুলে # প্রেজ করবেন । আপনার বন্ধুর কাছে আপনার BTS নম্বর থেকে ( নম্বরটা 096XXXXXXXX) ফোন যাবে। তিনি রিসিভ করলে আরামছে কথা বলুন ভ্যাট সহ ৫৮ পয়সা মিনিট দেশের ভেতরে বা বাইরে যেকোনো নম্বরে।

খুশির খবরঃ আপনি আপনার নম্বর থেকে কল করতে পারবেন ঠিকই তবে আপনার BTS নম্বরটিতে কেউ কল করতে পারবে না। কল করলে এমনিতেই কেটে যাবে।

BTS কাদের জন্য

BTS কানেকশনটি তাদের জন্য যারা নিজেদের ফোন নম্বরটি গোপন রেখে কল করতে চান। যেমনঃ একজন তারকা কখনোই নিজের ফোন নম্বরটা সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে যাক তা চাইবেন না। তাই সাধারন কাউকে বা অপরিচিত কারো সাথে যোগাযোগ করার ক্ষেত্রে তিনি এই ধরনের নম্বর ব্যবহার করেন। আবার একজন মহিলার জন্য এই ধরনের নম্বর খুবই কার্যকর। কারনটা বলছি।

আগের লিঙ্কে নিশ্চয় পড়েছেন কানেকশনটা কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি আপনার BTS নম্বরটা ব্যবহার করে ঠিকই অন্য কাউকে কল করতে পারবেন কিন্তু অন্য যে কোন কেউ আপনার নম্বরে কল ব্যাক করলে এমনিতেই কেটে যাবে

আর এ জন্যই VIP, তারকা, মহিলাদের জন্য নম্বরটা খুব উপকারি। কারন তাদের কেউ বিরক্ত করতে পারবে না। বিস্তারিত পড়ুন ...
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×