দাদার বিয়ার পর ওর ছোট ঘরটা আমি পাইলাম। রাতে ঘুমাইয়া সকালে বোঝলাম সাথে আরো একটা ঘর আর দুইডা আপদ পাইছি। আপদ দুইডার আবার পোলাপানও আছে।
ঘরডা মায়ে পরিস্কার কইরা রাখছিল। অনেক রাতে কারনসুধা পান কইরা বাড়ি ফিরা ঘুমাইছি। ভোর বেলায় চেচাঁমেচিতে ঘুম ভাইঙ্গা গেল। দুইটা বাচ্ছায় চিত্কার কইরা কইতে আছে, খাইবার দ্যাও, খাইবার দ্যাও। আমারে না, অগো মায়রে কইতাছে। মায়ে কইতাছে গলা ফাটায়া, খাইবার দিমু কুনহানথেন? তগো বাপের মাথা খা। বাপে কয়, চিত্কার নেহি করেগা, হাম ঘুমাতা হ্যায়।
ব্যাপারটা হইল কি, দাদার ঘরের চালের কোনায় একটা চড়ুই পাখির বাসা আছে। দাদার পোষ্য। চাইর জনের সংসার। বাসাডা ভাঙ্গবার দিতনা। আমাগোও ভালই লাগত। "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ইশ্বর"। ভোর বেলায় চাইরজনে মিলা চিত্কার শুরু কইরা দিছে। দ্যাখলাম অগো ভাষাডা আমি বোঝতে পারতেছি। ধমক দিলাম, আমি সজাগ পাইছি দেইখা চুপ কইরা গেল। অবাক হইয়া গেলাম, ব্যাপারডা কি? রাতের তরল তো হজম হইয়া গ্যাছে। ভাবলাম এইবার কথা কইলে দেখুম বুঝি কিনা। অরাও আর কথা কয়না। আবার ঘুম পাইয়া গেল।
(সময় নাই, পরের ঘটনা কাইলকা কমু)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






