সেই যোগাঙ্ক সেই ভুল
-----------------------------------
যখন চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছিল আমার শিরাতন্তু থেকে
তখন বেদনাসূচক শব্দ নিয়ে
কেন ঠোঁট নড়েনি তোমার
অথবা
কেন স্পর্শ করনি সেই ক্ষত করতলে তুলে নিলেনা বিষাদসমগ্র
এর জন্য আজকাল আমার মোটেও অভিমান হয়না
আমি তো অট্টহাসি দিয়ে পুরো পাড়া কাঁপিয়েছিলাম
অনেক উল্লাসে পতঙ্গের মতো ঝাঁপ দিতে চেয়েছিলাম তোমার
আগুনবলয়ে
জলের নষ্টামিতে
জুড়িয়েছিলে বুক
ভেজা শিতল বৃক্ষের বাকানো কোমর
আর
নিতম্ব দুলিয়ে___আহ্ব! কি নির্মম সেই প্রস্থান
বয়স কত হলো এখন? ব্যস্ত রোদ্দুরের ডাকে আড়মোড়া দিয়ে
রোজইতো জেগে ঊঠছে ভোর। চোখের পিচুটিতে শুকিয়ে থাকছে
আস্ত একটা রাতের নদী। শরীরের পলেস্তার খসে খসে পরছে
স্নানঘরে ভেসে যাচ্ছে বয়স রোজইতো।
কদাচিৎ
অভিমান ও আত্নার ক্রন্দনে আমি ক্লিষ্ট হলে
বুঝতে পারি পানপাতা বিষয়ক যোগাঙ্কের সেই ভুলগুলি
------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




