somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে রিক্সা, যাবে(যাবি)?

১৯ শে আগস্ট, ২০১১ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে রিক্সা, যাবে(যাবি)?
যাব।
কত?
বিশ টাকা দেবেন।
বল কী! এইটুকু রাস্তা__ টাকা ! এ তো দিনে ডাকাতি ! বারো টাকা দেব – যাবে?
এ হনী কথা চালাচালি কান পাতলেই শোনা যায়। শোনা যায়, রিক্সা স্ট্যান্ডে, হাটে বাজারে, মাঠে ময়দানে।
বাবার বয়সী রিক্সাওলাকে কত অনায়সে আমরা ‘তুই’ বলি; জ্যাঠার বয়সী সব্জি বিক্রেতাকে যেন সঙ্গত অধিকারবলে জিঞ্জেস করি – পটল কত করে তর, পরীক্ষার খাতায়, চাষি আমাদের সমাজ বন্ধু, তারা রোদে পুড়ে, জলে ভিজে …… ইত্যাদি লিখে নম্বর বাগাই; বক্তৃতামঞ্চে ‘দরিদ্র বাংলাদেশি’ ‘বাংলাদেশি আমার ভাই’ বলে হাততালি কুড়োই। কিন্তু ঠা ঠা রোদে ঘর্মাক্ত, বিজবিজে দাড়িগোঁফের ওই যে লোকটা মাটি মাখছে তাকে “আপনি” বলতে কেন কে জানে আমাদের জিভে আঠা জড়িয়ে যায়। ওই লোকটার সঙ্গে যেন ‘তুমি তুই’-টাই মানানসই। অথচ এই মানুষগুলোই কিন্তু হাঁটুর বয়সী মালিকটিকে ‘আপনি-জী ছাড়া বলেই না। সামাজিক এই রোগ(মহামারি) আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তর চলে আসছে। সব্জি বা মাছ বিক্রী যে মানুষটা করছে তাকে ‘তুমি’ (বয়েস একটু কম হলে আর একধাপ নেমে – তুই), কিন্তু কাঁচের দরজা ঠেলে ঠান্ডা দোকানঘরে ঢুকে টিভি বা ফ্রিজ দরদামের সময় সদ্য যুবক বা যুবতী বিক্রেতাকে ‘আপনি’ বলছি যথোচিত ভদ্রতার সঙ্গে। কারণ, তার জামাপ্যান্ট, পায়ে চকচকে জুতো এবং গলায় টাই। রাজমিস্ত্রি আর টিভি মিস্ত্রিকে যে সমান সম্মান দিতে বাধে আমাদের , তার কারণ বোধহয়, একজন সাজসরঞ্জাম নিয়ে আসে চটের থলেতে আর অন্যজন অ্যাটাচি কেসে। এই মারাত্মক ব্যাধির কবলে পড়েই বাকসর্বস্ব মতলববাজ নেতার শালাকে দেখলেও বিগলিত হই, দুর্ণীতিগ্রস্থ ধনী লোকের পোষা অ্যালসেশিয়ানে প্রাণপাত করি। এ ব্যাধি আমাদের জাতীয় ব্যাধি। আমাদের অস্থি মজ্জায় কলোনি গেড়ে প্রবল বংশবিস্তার করছে এর ভাইরাস। এই ভাইরাসের কব্জায় পড়েই আমাদের মাথা নত হয়ে আসে বৈভবের কাছে, আমাদের মেধামনন মোহগ্রস্থ হয়।
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×