আমি মানুষ নই, তা না হলে-
"মানুষের এমন দু:সময়ে
তোমাকে নিয়ে ভালোবাসার কবিতা লিখছি কেনো?"
মানুষের এমন হা-হা-কার দেখে
আমার বুক হা-হা-কার করে না কেনো?
কেন মানুষের চোখের অশ্রু দেখে
ভেতরকার মনুষ্যত্ব কেঁপে উঠে না?
কেঁপে উঠে না অমানুষের এই শহর, বন্দর, গ্রাম?
অন্যায়, অপযশ, আর বিগ্রহের প্রতিবাদ করতে করতে
তরুণ বালক হ্মুধিরামের মত আমার ফাসি হয় না কেন?
মানুষের এমন দু:সময়ে
একটা কিছু করতে না পারার আক্ষেপ
আমাকে তাড়সাক্ত করছে প্রতিনিয়ত।
তাইতো আমার বিশ্বাসের সাথে
অর্ণবকে যোগ রেখে,
মনের সবটুকু ঘৃণা ভরে,
মানুষের দু:সময়ের অবসান না হওয়া অবধি
আজ থেকে আমি তোমাকে নিয়ে
আর একটি কবিতাও লিখবোনা।
লিখবোনা একটি লাইনও।
কবিতার অবরোধে যদি মানুষের মুক্তি মিলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




