somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক গণজমায়েত যা এখনো চলছে...


কার উপর রাগ করব? কার কাছে নালিশ জানাব? কোন দৈববাণীতে আশাবাদী হব? রাগে দুঃখে ঘেন্নায় গলার কাছে বমি ঠেলে উঠছে। অসহায়-অক্ষম ক্ষেভে শরীরের রক্ত টগবগ করে ফুটছে! বায়োস্কোপের মত ভেসে উঠছে একাত্তরের সেই রক্তঝরা দিনগুলির ছবি। আমরা জানতাম এমনই হবে। যাকে পাওয়া যাবেনা তাকে ফাঁসী দেয়া হবে। যাকে ধরা হয়েছে তাকে যাবজ্জীবনের নামে মুক্তি দেয়া হবে। আমরা আরো জানতাম এইসব রাবারস্ট্যাম্প থেকে এর চেয়ে বেশী কিছু হবে না।

তার পরও মনের কোথায় যেন ক্ষীণ একটু আশা ধুকপুক করত! মনে হতো আমার, আমাদের আশংকা অমূলক হোক। অন্তত এবার যেন আমরা মাথা উঁচু করে বলতে পারি চল্লিশ বছর পর হলেও খুনির বিচার করতে পেরেছি।

সেই আশার বেলুন ফুটো করে দেয়া হয়েছে। যারা দিয়েছে তাদের আমরা চিনি। খুব ভালো করেই চিনি।

চারটি ঘটনা ঘটতে পারে।
০১. আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার।
০২. পশ্চিমা আর মধ্যপ্রাচ্যের শক্তির ভয়ে নতি স্বীকার।
০৩. অঢেল টাকা-পয়সার কাছে নতি স্বীকার।
০৪. আগামী নির্বাচনে মাদারির খেলার জন্য নির্বাচনী প্যাক্ট।

অর্থাৎ যে কোনো বিচারে এই রায় এসেছে নতি স্বীকার করার ফলে। গভীর ষড়যন্ত্রের ফলে।
সামনে সাঈদির রায়। সেটা হতে পারে তিন থেকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

এর মধ্যে সরকারদলীয় আইনজীবীরা বলছেন; তারা আপিল করবেন! পাবলিককে তারা কি মনে করেন? গরু-ছাগল? এটা কে না জানে ১৯৭৩ সালের আইনে আপিল করা যায় কেবলমাত্র রায় মওকুফ বা কমানোর জন্য। রায় বৃদ্ধির আপিল হয়না। তার পরও তারা মিডিয়ার সামনে পাবলিককে সন্তষ্টু করতে এইসব চাপাবাজী করে চলেছেন...
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭
৯৯টি মন্তব্য ৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×