কবিতা ও কবিতা
তোমার বুকে জমা রেখেছি
হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি
তুমি আমায় হাসাও কাঁদাও, আনন্দে ভাসাও
স্বপ্ন দেখাও আগামীর।।
কবিতা ও কবিতা
তোমাকে বলেছি সব না বলা কথা
যা বলা হয়নি আমার প্রিয়তমা কে
যা বলা হয়নি বন্ধু বা বান্ধবি কে।
কবিতা ও কবিতা..
তোমার হাতে হাত রেখে
ভুলেছি সকল দুঃখ, গেয়েছি কত গান
তুমিই আমার সকল কথা, বিজয়ের স্লোগান।
কবিতা ও কবিতা
তুমি আমার নীল আকাশ
তুমি আমার উত্তাল সাগর
আমি তোমায় সাজাই ছন্দে ছন্দে
মনের আনন্দে.....
তাই তো...
তুমি আমার.......... আমি তোমার।।।
কবিতা....
তুমি ভালোথেকো...
ভালো থাকুক সকল কবিরা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


