somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলাম আর নেই সব হেফাজতে ইসলাম...

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন আর কোনো জামায়াতে ইসলামী নেই। জামায়াতি ইসলামী নিষিদ্ধ করার দাবি তোলারও যৌক্তিকতা ফুরিয়ে গেছে বোধ করি। কারণ জামায়াতে ইসলাম আইনীভাবে নিষিদ্ধ হওয়ার আগেই তারা নিজেদেও নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তাদেও এ সাইনবোর্ড আর দরকার নাই আপাতত। নতুন সাইনবোর্ড এসে গেছে। হেফাজতে ইসলাম। জামায়াতে ইলাম বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেশ দারুন রূপান্তর, তাই না। এবার আমরা চুপ কওে বসে থাকি। কারণ এই হেফাজতে ইসলামের ব্যানারে এখন আমরা সবাই ইসলামের হেফাজতকারি হয়ে গেছি। আপনি আপনার চারপাশে দেখবেন সবাই ইসলামের হেফাজত করার জন্য কেমন উঠে-পড়ে লেগেছে। বিষয়টা এমন, এ দেশ থেকে এই বুঝি ইসলাম উধাও হয়ে গেল। ইসলামকি উধাও হয়ে যাওয়ার বস্তু বা জলে পড়ে মরা জিনিস? নাকি উহা আঘাত প্রাপ্ত হয়ে তপড়ানোর জিনিষ? অদ্ভুত ব্যাপার বটে! শাহবাগের জাগরণকে যারা নাস্তিকদের উল্লম্ফন বলে যুদ্ধাপরাধ বিরোধী স্বতঃস্ফর্ত এক গণজাগরণকে ঠেকাতে নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছেন তারা আসলে কী করছেন তা-ই তারা বুঝছেন না। এরা (তথাকথিত ধর্ম রক্ষাকারিরা) নিজেদের জন্য লড়ছে না। লড়ছে না ধর্মের জন্যও। ধর্ম কোনো ঠুনকো বিষয় নয় যে, কে কি বললো আর লিখলো তাতে ধর্ম বা বিশ্বাস চলে যাবে। এরা নিজেদের অন্তঃসারশূন্য মগজের আগুন দিয়ে নিজেকে পোড়াচ্ছে, দেশকে পোড়াচ্ছে। এরা ‘কান নিয়েছে চিলে’ বলে এক ধরনের ভাওতা কেওয়াজ তুলেছে আর তার সব ফসল বিদেশী শক্তিগুলোর কাছে তুলে দেয়ার জন্য সচেষ্ট হচ্ছে। কমনসেন্স আমাদের শেখায়- এখানে ধর্মীয় উস্কানী হলে লাভ হয় ভারতের ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বিজেপির। সেখানে হলেও এর ফায়দা আসে এখানকার কথিত ইসলামপন্থী বা ইসলাম রক্ষাকারিদের হাতে। এরা মুলত দেশটাকে মৌলবাদী রাষ্ট্র পরিগনিত করে অন্যায্য হস্তক্ষেপের সুযোগ করে দেয় মোড়ল রাষ্ট্রগুলোকে। খেয়াল করে দেখবেন, এদেশের ধর্মান্ধ শক্তি এবং পাশ্ববর্তী দেশ ভারতের ধর্মান্ধ শক্তির একটা যোগ আছে। আমি ধারণা করি এদের মধ্যে একটা অলিখিত বা লিখিত চুক্তিও থাকতে পারে। পশ্চিমা নির্ণিত তৃতীয় বিশ্বের দেশ হিসাবে অনেক অন্যয্য বোঝা আমাদের টানতে হয়। ভুগতে হয় নানা ধকল। যদিও শেষতক জয় হয় প্রকৃত প্রগতিশীল মানুষের। মাঝখানের সময়টাকে আমরা দুঃসময় বলেই ধরি। এই দুঃসময়টা পার হতে হয় নানা সংগ্রামের মধ্য দিয়ে। অনেক গুজব, অনেক অপকৌশল, ক্ষমতাসীনদের স্বার্থানুকুলের রাজনীতি, প্রতিক্রিয়াশীলদের নৈরাজ্য সব কিছুই মাড়াতে হয় রক্ত দিয়ে, রাজপথে থেকে।
এসব দুঃসময় আসলে এদেশের রাষ্ট্রক্ষমতায় যারা ছিলো তারাই দিনে দিনে তৈরী করেছে, তাদের স্বার্থসিদ্ধির জন্য। যে সাপ তারা দুধ-কলা দিয়ে পোষে অন্যকে ছোঁবল দেয়ার জন্য সে সাপ মাঝে মাঝে তাদের দিকে ছোঁবল তুলে। তখন দিগি¦দিকশূন্য হয়ে পড়ে তারা। সাধারণ জনগনতো তাদের হাতের পুতুলের ন্যায়। সব দিকে ঝাঁপিয়ে পড়ে মরে। কিন্তু আরো একদিন আসবে যেদিন জনগন বুঝবে- একবার মরে কীভাবে ভুলে যেতে হয় মৃত্যুর ভয়। সে দিন খুব বেশি দুরে নয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×