somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটওভার ব্রীজঃ একটি ব্যাপক ব্যবসা সফল উদ্যোগ.... ;)

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার মতো কর্মক্ষেত্র বাংলাদেশের আর কোথাও আছে বলে মনে হয় না। জীবন ও জীবীকার মান উন্নত করতে মফস্বল ও গ্রামদেশ থেকে শত শত মানুষ আসেন এখানে। বোঝা যায় ঈদের ছুটির সময় বাড়ী ফিরতি লোকজন দেখলে। কিন্তু সত্যিই কি এদের জীবন ও জীবীকার মান উন্নত হচ্ছে???
এ পর্যন্ত বিষয়বম্তু অপ্রাসঙ্গিক মনে হলেও ভুমিকার প্রয়োজন ছিলো। এবার বিষয়ে আসি......... ফুটওভার ব্রীজ....... :||
জীবনের নিরাপত্তা দিতে নানা বিজ্ঞাপণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়, বলা হয় ফুটওভার ব্রীজ ব্যবহার করতে। এখানে ওখানে সেখানে ফুটওভার ব্রীজ প্রয়োজন.....সরকার উদ্যোগ নিন বা নিচ্ছেন না কেনো?(!) কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে জীবনের নিরাপত্তা দিতে। উফ! কি মারাত্মক মানবিক (!) উদ্যোগ ।
পাঁচ-দশ বছর আগেও ব্রীজগুলো ছিলো সত্যিকার অর্থেই ব্রীজ। মানুষজন একদিক দিয়ে উঠে আরেকদিকে নেমে যাবে, সব দেখা যাবে। মানুষ নিরাপদ। রাস্তা পার হতে হলো না, কোন সুড়ঙ্গের মধ্যেও ঢুকতে হলো না। ফলে জান বাঁচলো গাড়ী থেকে আর মান বাঁচলো সুড়ঙ্গে না ঢুকে।
এখন ধীরে ধীরে ফুটওভার ব্রীজগুলো ঢেকে দেয়া হচ্ছে। উপরে-পাশে, সামনে-পিছনে। যাতে এক ইঞ্চি জায়গাও বাদ না যায় বিজ্ঞাপণ থেকে। চরম ব্যবসা। আরও একটা চরম ব্যবসা হচ্ছে এই ফুটওভার ব্রীজ থেকে। রাতের অন্ধকারে। পতিতাবৃত্তি। এটা আমাদের সমাজের চরম নিষ্ঠুর একটা সত্য। বেসরকারি বিভিন্ন উদ্যোগে ইনাদের সামাজিক মর্যাদার কথা বলা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য চলে তোড়জোর। কিন্তু, অনেকেই জানেন হয়তো এই ফুটওভার ব্রীজগুলো পতিতাবৃত্তির উৎকৃষ্ট জায়গা। এর প্রমান পাওয়া যায় ব্রীজ দিয়ে একটু সচেতনভাবে হেঁটে গেলেই।
বিজ্ঞাপণের মাধ্যমে আয় নিশ্চিত করতে এবং কোটি কোটি টাকা ব্যয় উঠিয়ে নিতে সামাজিক ক্ষয়-এর এই অংশটুকু কেউ মনে রাখছে না।
আর তাই, সেই গ্রামদেশে বৃদ্ধ বাবা-মা মিথ্যা প্রত্যাশায় থাকে সুস্থ্য সন্তানের উন্নত জীবন-জীবীকার (ক্ষেত্র বিশেষে ভিন্নতা রয়েছে অনেক)।
অমূল্য জীবনের পরিনতি দূর্ঘটনার অন্যখাতে প্রবাহিত হয়।
যদি এমন হয় যে, ব্রীজগুলো আরোও দুই ফিট উচু করা হবে। দু'পাশের আড়াল সরিয়ে ফেলে ঝুলিয়ে দেয়া হবে ব্রীজের নীচে, যেখানে হয়তো নির্মান ব্যয়ের অধিকাংশই উঠে আসবে বিজ্ঞাপণ থেকে। মাত্র দু'ফিট বেশি উপরে উঠলে আমাদের নিশ্চয়ই অতোটা(!) ক্ষতি হবে না।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×