ইচ্ছে করেই সেদিন দুঃখের সাগরে
আমার একমাত্র ছোট্ট নাওটি ভাসিয়ে দিলাম..
ইচ্ছে করেই বুকের একদম শেষতল থেকে
সুখ নামের চারাগাছটিকে টান মেরে উপড়ে ফেললাম
ইচ্ছে করেই স্মৃতিময় অতীতের সুন্দর পালকওয়ালা
শুভ্র পায়রাগুলোকে নির্মম আঘাতে নিজ হাতে হত্যা করলাম..
কি হবে আর সুখময় স্মৃতি রেখে..?
সুখময় গীতি কার জন্যে গাব..?
কে শুনবে আমার এই গান..?
এই কবিতা..?
কার জন্যে লিখব..?
কে পড়বে আমার লেখা এই মৃত কবিতাগুলি..?
যার জন্যে লিখার ছিল অনেক..
সে-ইতো ব্যথায় ডুবিয়ে চলে গেল..
নিয়ে গেল জীবনের রঙে রাঙা সুখ..
সমগ্র হৃদয়টা ভেঙে চুরে
বিশাল বেপরোয়া এক লোহার শিকল জড়িয়ে..
তার মধ্যে ঢেলে দিল অনন্ত বিষময়
নীল কষ্টের এক সুবিশাল সমুদ্র..
সে সমুদ্রে আজও আমি
ভেসে চলেছি একা একা
নিরবধি চলছে জীবন
সঙ্গী শুধু টুকরো স্মৃতির ভাঙা নাও..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



