বিদগ্ধ ব্যথার একরাশি জলে পরিপূর্ণ চারিধার
ভাসমান একটি জীবনের অব্যক্ত কথার ভেলায়
ভোরের সূর্যের উজ্জ্বল আলোর তেজদীপ্ত চাহনি
গগনের পশ্চিম কোনে এক টুকরো কালো মেঘের আনাগোনা
সাদা একটি পায়রার হঠাৎ হারিয়ে যাওয়া নীল অসীমে
একা একা ভোরের প্রহর গুনতে ব্যস্ত পঁচিশ বছরের এক যুবক
চোখমুখের সমস্তটায় না পাওয়ার এক চরম হতাশা বিরাজমান
শরতের এই সুন্দর স্নিগ্ধ প্রভাত তার কাছে অর্থহীন এক অসহ্য প্রহর
সে যে বীষম আঁধারের মানুষ আঁধারেই তার জীবনের সুখ
আঁধারের আলোতেই খুঁজে পায় তার জীবনের মানে
আঁধারের চোখে চোখ রেখে সে স্বপ্ন দেখে অবিচল মনে
সারারাত দুই চোখের প্লাবনে স্বপ্নগুলো খেলা করে মহাউল্লাসে
প্রচন্ড বেদনার ঝড় ওঠে শেষ রাতে
তখন জীবনটাকে বড় দুর্বিষহ মনে হয় তার কাছে
অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে যুবকের মৃত্যুপ্রার্থনা
কিন্তু যুবকের মৃত্যুপ্রার্থনা কবুল হয়না
যুবক একাকি পড়ে রয় জলে ভেঁজা অন্ধকারে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



