চলে যাবে সবাই, সবাই চলে যায়,
শুধু পড়ে রয় স্মৃতি মনেরও পাতায়।
উদাসী সুরে সুরে স্মৃতির পাখি ডাকে,
হারিয়ে যায় মন অতীত নদীর বাঁকে।
দখিনা হাওয়ার মৃদু মৃদু শান্ত পরশনে,
ব্যথাময়ী স্মৃতিগুলো পড়ে যায় মনে।
অতীতের দুঃখ আর বেদনার কথামালা,
ভেসে ভেসে এসে দিয়ে যায় বিষজ্বালা।
সাদা কালো স্মৃতি চোখের সামনে এসে,
কষ্ট দিয়ে চলে যায় দূরে থেকে হেসে।
স্মৃতিরা চলে যায় কষ্টের মালা পড়িয়ে,
যুবক শুধু পড়ে রয় মৃত্যুমাকে জড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



