আকাশে আজ অনেক আলো
চারদিকে চিক চিক সুন্দর আভা
যদিও গরম পড়েছে খুব তবুও
মৃদু মৃদু বাতাসে ভাল লাগছে
কয়েকটা কাককে দেখা যাচ্ছে
ডাস্টবিনের পাশে চরম ব্যস্ততায়
দুটো টোকাই ছেলেও আছে সেখানে
জীবিকার অন্নেষনে ঘুরপাক এদিক সেদিক
মাঝে মাঝেই ওদের নিয়ে ভাবি
কিছু একটা করার ইচ্ছে জাগে মনে
কিন্তু কি করব আমি কি সামর্থ আমার
ঢাকা শহরের নগন্য এক যুবক আমি
অলিতে গলিতে ঘুরাফেরা সারাদিন
টুকটাক কাজ কর্ম তারপর ঘরে ফেরা
দিন কাটে রাত কাটে
কোন পরিবর্তন নেই আমার
নেই কোন পরিবর্তনের সম্ভাবনা
টোকাই ছেলে দুটোর ছবি ভেসে ওঠে
নিভৃত জিজ্ঞাসায় জর্জরিত হয় ভিতরটা
মানুষে মানুষে কেন এত ভেদাভেদ
একজন যখন ক্ষুধার জ্বালায় নোংরা
পচা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে
অন্যজন তখন কোন ডিস্কো ক্লাবে
নারীর সহিত মদ্যপানে পরম ব্যস্ত
পাশাপাশি চলা এক বিভৎস দৃশ্য
একজন তীব্র রোদে পাথর ভাঙছে
ঠিক তখনই অন্যজন শীতাতপ নিয়ন্ত্রিত
কক্ষে সুনীল স্বপ্ন বাস্তবায়নে বিভোর
একজন সিঁড়ি বেয়ে উপরের দিকে ধাবমান
অন্যজন সিঁড়ির কুল কিনারা না পেয়ে
দুঃখে কষ্টে অভিমানে অবশেষে নিম্নে পতন
এভাবেই চলছে
এটাই এ যুগের প্রধান বৈশিষ্ট্য
এটাকে আমাদের মেনে নিতেই হবে
আমরা কাঙালের দল কাঙালই থাকব
পরিবর্তনের অধিকার আমাদের জন্য নয়
এভাবেই চলবে চলব আমরাও
নর্দমার ময়লায় পোকার পাশাপাশি
অনিশ্চিত ছোট ছোট স্বপ্নের ভাঙা গড়া
আমার কিংবা টোকাই ছেলে দুটোর..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



