নয়া প্রেমিক
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসায় মনের আশায়
ফোঁটে তাজা ফুল,
রঙিন প্রেমে নয়া প্রেমিক
পায়না কোন কুল।
সব কিছুই সুন্দর আর
মধুর মত লাগে,
নয়া প্রেমিকের মনে যখন
নয়া প্রেম জাগে।
সকল দুঃখ দূরে পালায়
সুখের জোয়ার দেখে,
প্রেমিক মিয়া আস্তে আস্তে
প্রেম করতে শেখে।
প্রেমিক মিয়া ভাবে শুধু
কেমনে বলবে তারে ?
একটু ভুল হইলে যদি
হারায় একেবারে।
চিন্তায় চিন্তায় মুখে তাহার
শুকনো ছাপ পড়ে,
ক্ষণে ক্ষণে মনে মনে
বিরহ প্রেম ঝরে।
সাহস সঞ্চার করিয়া প্রেমিক
যায় প্রিয়ার কাছে,
প্রিয়ারে সব বলবে খুলে
সে বল আজ আছে।
পরম সাহসে ভর দিয়া
বলিল যখন কথা,
কাঁপুনি দেখিয়া হাসে মেয়ে
কনকন করে ব্যথা।
না বলিয়াই চলে আসে
হঠাৎ বিদায় নিয়া,
প্রেম বুঝি হবে না তার
ভাবে প্রেমিক মিয়া।
এরপরও অনেকবার
চেষ্টা চালায় সে,
সববারেই ব্যর্থ হয়
ভাগ্যে নাই যে।
কি আর করবে প্রেমিক মিয়া
দুঃখে জীবন কাটায়,
নাও ভাসানোর আগেই পড়ল
প্রেমের গাঙ ভাটায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন