স্বপনেতে দু'চোখ ভিঁজে কেন যায়,
স্বপনেতে হৃদয় কার দেখা পায়।
স্বপনেতে হৃদয় কার ছবি আঁকে,
স্বপনেতে মন কার মনে থাকে।
স্বপনেতে মন কার কথা কয়,
স্বপনেতে প্রাণ কার প্রাণে রয়।
স্বপনেতে প্রাণ কার গান গায়,
স্বপনেতে আমায় কার সুর পায়।
স্বপনেতে আমায় কোন্ দুখ খোঁজে,
স্বপনেতে আমায় কোন্ হৃদয় বোঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



