রক্ত প্রেম : বিষন্ন যুবকের আকুতি
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমারি দুফোঁটা চোখের জলে
লিখে দিও নাম,
তাহলেই হয়ে যাবে পাওয়া
রক্ত প্রেমের দাম।
অনন্ত প্রেমময়ী অনন্ত বুকে
ওগো চিরমনোরমা,
চিরদিনের চির মনোহরা
শত জনমের প্রিয়তমা।
হৃদয়ের সমগ্র সঞ্চিত প্রেমে
দিয়েছিনু যারে আলো,
সেই তুমিই দুঃখে ভাসালে
নাহি বাসিলে ভালো।
তবুও আমি ছাড়িনিকো কভু
রাখিয়াছি বুকে ধরে,
বুক ছিড়ে তুমি চলে গেলে ওগো
আমারে খালি করে।
হা হা করা বুকে অসহায় দুখে
অসহায় স্মৃতিরা ঘোরে,
দুঃসহ যাতনায় অবিরাম বেদনায়
দুঃখ ছাড়িলনা মোরে।
স্মৃতিরা আমায় শুধু শুধু কাঁদায়
দুঃখের ডানা মেলে,
আমি অসহায় করি হায় হায়
কোথায় তুমি গেলে ?
আর কোন দিন হয়ত তোমার
পাবোনা আমি দেখা,
তুমি চলে গেলে আমিও যাব
থাকবে শুধু এ লেখা।
এই লেখা যদি কোনদিন ওগো
পড়েগো তোমার হাতে,
সেদিন বন্ধু দুইফোঁটা জল
আসবে আঁখিপাতে।
সেই দুইফোঁটা জলে ছুঁয়ে দিও
লিখে দিও মোর নাম,
তাহলেই আমার হয়ে যাবে পাওয়া
চির রক্ত প্রেমের দাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন