somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতৃত্ব নিয়ে হেফাজতে চলছে স্নায়ুযুদ্ধ!

১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নেতা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে স্নায়ুযুদ্ধ। বর্তমান আমির বয়োবৃদ্ধ শাহ আহমদ শফী চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংগঠনের মজলিসে শূরার একটি অংশ আমির হিসেবে দেখতে চায় শফীর ছেলে আনাস মাদানীকে। আরেকটি অংশের পছন্দ বর্তমান মহাসচিব জুনাইদ বাবুনগরীকে। আবার আরেকটি পক্ষ আমির হিসেবে চায় দলের প্রভাবশালী নায়েবে আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে। এই তিন পক্ষের একটি পক্ষের সখ্য আছে জামায়াত ও বিএনপির সঙ্গে। একটি অংশ সুসম্পর্ক বজায় রাখছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে।এ পরিস্থিতিতে বুধবার হাটহাজারীতে হেফাজত আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে রাজনৈতিক সংকট নিরসনে সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে হেফাজতের আমির শাহ আহমদ শফীর পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী লিখিত বক্তব্য পাঠ করেন। এতে হেফাজতের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে_ রাজনৈতিক সহিংসতা ও ক্রসফায়ারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং পেট্রোল বোমার আগুনে দগ্ধ ও আহতদের সুস্থতা কামনা করে দেশের সব মাদ্রাসা ও মসজিদে নিয়মিত দোয়া মাহফিলের ব্যবস্থা করা।

হেফাজতের নেতৃত্ব প্রসঙ্গে সম্প্রতি মাওলানা আজিজুল হক বলেন, 'আহমদ শফী যতদিন বেঁচে থাকবেন ততদিন এ পদ নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তবে তার অবর্তমানে কে হেফাজতের হাল ধরবেন তা নির্ধারণ করবে মজলিসে শূরার সদস্যরা।' আমির পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের সংগঠনে উত্তরাধিকার সূত্রে আমির হওয়ার কোনো সুযোগ নেই। এলেম, বয়স, আধ্যাত্মিক জ্ঞান ও শারীরিক যোগ্যতা বিবেচনা করে আমির নির্ধারণ করবেন মজলিসে শূরার সদস্যরা।' আমির নির্ধারণে হেফাজতে ইসলামে কোনো প্রতিযোগিতা নেই বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, শাপলা চত্বরের সমাবেশ ও নির্বাচন ইস্যু নিয়ে গত এক বছর ধরেই হেফাজতের নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। বিএনপির চলমান আন্দোলনে অংশ নেওয়া নিয়েও আছে বিভক্তি। হেফাজতের একটি অংশ বিএনপি ঘোষিত হরতাল-অবরোধে একাত্মতা পোষণের পক্ষে। এ অংশই সম্প্রতি সুদ নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ও হিজাব পরা নিয়ে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তাদের মন্ত্রিসভা থেকে অপসারণ করার দাবি জানায়। এমনকি হেফাজতকে দিয়ে হরতালেরও ঘোষণা দিয়েছিল তারা। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক থাকা হেফাজতের আরেকটি অংশের তৎপরতায় শেষ পর্যন্ত আর বাস্তবায়ন হয়নি এ ঘোষণা। বর্তমান আমির শাহ আহমদ শফীও রাজনৈতিক ইস্যুতে হেফাজতকে জড়ানোর বিপক্ষে।

সংগঠনের একটি অংশ মধ্যপন্থি হলেও হেফাজতে ইসলামের অধিকাংশ নেতার সঙ্গে যোগাযোগ আছে বিএনপি ও জামায়াতের। এ অংশের নেতৃত্বে আছেন গ্রেনেড বিস্ফোরণের আসামি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজহার। তিনি পলাতক থাকায় সক্রিয় আছেন দুই যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী ও মুফতি ফয়জুল্লাহ। ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের একজন হাটহাজারী থেকে ও আরেকজন রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করতেন বলে গুঞ্জন ছিল। তথ্যসূত্র: দৈনিক সমকাল
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×