somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিরা আপনার আশেপাশেই রয়েছে.. সাবধান

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের সঙ্গে কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত আবির রহমানও মাস খানেক ঝিনাইদহের সোনালীপাড়ার ওই জঙ্গি আস্তানায় ছিলেন।
আবিরের ছবি দেখে গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সোনালীপাড়ার বাসিন্দারা। সাঈদ নাম ধারণ করে ওই জঙ্গি আস্তানায় মাস খানেক ছিলেন গুলশান হামলায় চিহ্নিত পাঁচ জঙ্গির একজন নিবরাস। আর নিবরাসের খালাতো ভাই পরিচয়ে ছিলেন আবির রহমান।
পরিবারের দাবি অনুযায়ী, আবির (২২) চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তবে তাঁর নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের পক্ষ থেকে রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় ৬ জুলাই। এর পরদিন ফেসবুক ও গণমাধ্যমে ছবি দেখে স্বজনেরা জানতে পারেন, শোলাকিয়ায় নিহত হয়েছেন আবির।
ঝিনাইদহ শহরে সোনালীপাড়ার ওই জঙ্গি আস্তানার লাগোয়া মসজিদের মাঠে স্থানীয় তরুণদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিতেন সাঈদ নামধারী নিবরাস। ওই মাঠে খেলতেন এমন কয়েকজন স্থানীয় তরুণকে গতকাল আবিরের ছবি দেখালে তাঁরা তাঁকে শনাক্ত করেন ‘সাঈদ ভাইয়ের খালাতো ভাই’ হিসেবে। জঙ্গিদের ভাড়া করা ওই বাড়িতে রান্নার কাজ করতেন যে নারী, তিনিও আবিরের ছবি দেখে শনাক্ত করেছেন।
এর আগের দিন বৃহস্পতিবার বাড়ির মালিকের স্ত্রী, গৃহকর্মী ও ফুটবল খেলার সাথিরা ছবি দেখে নিবরাসকে শনাক্ত করেন। গতকাল শুক্রবার আবার সেখানে আবিরের ছবি দেখানো হয়। স্থানীয় দুজন তরুণ (তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে নাম প্রকাশ করা হলো না) প্রথম আলোকে বলেন, এই ছবি সাঈদ ওরফে নিবরাসের খালাতো ভাইয়ের। তিনি সবার সঙ্গে মিশতেন না, ফুটবলও খেলতেন না। মাঠের পাশে বসে সময় কাটাতেন। মাঝেমধ্যে মাঠের পাশে ছোট জায়গায় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতেন।
ওই দুই স্থানীয় তরুণ বলেন, ‘ওই ভাইয়ের নাম কী জিজ্ঞাসা করলে সে জবাব দেওয়ার আগেই সাঈদ ভাই বলতেন, এটা আমার খালাতো ভাই।’ তাঁরা বলেন, আবিরের চলাফেরা কিছুটা অপ্রকৃতিস্থ ছিল। কেমন যেন হেলেদুলে হাঁটতেন।
আবিরদের মেসে তিন বেলা রান্না করে দিয়ে আসতেন স্থানীয় এক নারী। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাঈদ ভাই (নিবরাস) আর ছবির এই ভাই (আবির) একই রুমে থাকতেন। তাঁরা বেশির ভাগ সময় ঘরেই কাটাতেন।’ তিনি বলেন, সাঈদ ওরফে নিবরাস মাঝে মাঝে মোটরসাইকেলে চেপে বাইরে যেতেন, তবে আবিরকে বাইরে যেতে তিনি দেখেননি। আবির কবে মেস ছেড়ে গেছেন, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
সোনালীপাড়ার ওই বাড়ির মালিক সাবেক সেনাসদস্য কওছার আলী। কলেজপড়ুয়া দুই ছেলেসহ তাঁকে এবং পাশের মসজিদের ইমাম মো. রোকনুজ্জামান ও সহকারী ইমাম সাব্বির হোসেনকে ৬ জুলাই ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে গেছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। গতকাল পর্যন্ত এঁদের আটক করার কথা স্বীকার করেনি কোনো বাহিনী। স্থানীয় পুলিশ বলছে, তারা এ ব্যাপারে কিছু জানে না।
গত শুক্রবার বাড়ির মালিকের স্ত্রী বিলকিস নাহার প্রথম আলোকে বলেছিলেন, মাস চারেক আগে পাশের মসজিদের ইমামের মাধ্যমে প্রথমে দুজন ও পরে আরও ছয়জন ওই বাড়িতে ভাড়ায় ওঠেন। তাঁদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছিলেন ইমাম রোকনুজ্জামান, যিনি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এর মধ্যে দুজনের পরিচয় মিললেও বাকি ছয়জন কারা ছিলেন, সেটা এখনো জানা যায়নি। বিলকিস নাহার শুক্রবার বলেছিলেন, ওই বাড়ি বা মেসে যে আটজন থাকতেন, তাঁদের মধ্যে ছয়জন রোজার শুরুতে বাড়ি যাওয়ার কথা বলে চলে যান। বাকি দুজন গেছেন ২৮ জুন (গুলশান হামলার দুদিন আগে)।
আবিরের ব্যাপারে জানতে গতকাল আবার ওই বাড়িতে গেলে বিলকিস নাহার ঘরের দরজা খোলেননি। ঘরের জানালাও বন্ধ ছিল। ঘরের ভেতর থেকে একজন নারী বলেন, তাঁদের ওপর নানাভাবে চাপ এসেছে। তাঁরা আর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন না। কারা চাপ দিচ্ছে, সেটা বলতে চাননি তাঁরা।
গুলশান হামলায় নিহত ও চিহ্নিত পাঁচ জঙ্গির মতো শোলাকিয়ায় হামলায় নিহত আবির এবং আহত হয়ে ধরা পড়া শফিউর চার থেকে ছয় মাস আগে বাড়ি ছাড়েন। পরিবারের দাবি অনুযায়ী, এরপর থেকে তাঁরা নিরুদ্দেশ ছিলেন, বাড়ির সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না।
এঁদের মধ্যে আবির গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন বলে থানায় জিডিতে উল্লেখ করা হয়েছে বলে জানায় ঢাকার ভাটারা থানার পুলিশ। আর নিবরাস নিখোঁজ ছিলেন পাঁচ মাস। এর মধ্যে মাস খানেক ঝিনাইদহের ওই আস্তানায় থাকার তথ্য মিললেও বাকি সময় তাঁরা কোথায় ছিলেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য মেলেনি। আবিরের বাসা ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেন। এর আগে তিনি ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল সম্পন্ন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি)। আবিরদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×