রায়ের কপি পেলেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যবস্থা: আইন প্রতিমন্ত্রী
১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ১৩ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি সরকারের কাছে আসলে রায় অনুযায়ী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আইন মন্ত্রণালয়ের লজিস্টিক ও সংসদীয় বিভাগের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে যারা উচ্চ আদালতের রায়কে অমান্য করছেন
তারা আসলে সংবিধান লংঘন করছেন। এভাবে চলতে থাকলে সংবিধান লংঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে ৫ম সংশোধনী বাতিলের ফলে সরকার ৭২ এর সংবিধানে ফিরে যেতে বাধ্য হবে। আর ৭২ এর সংবিধানে ফিরে গেলে ধর্মীয় রাজনীতি তথা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে।
৫ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করার অধিকার হারিয়েছে বলে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের এ বক্তব্যকে আইন প্রতিমন্ত্রী যথার্থ বলে উল্লেখ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন