--- কি সেটা ?...অতল সাগরের নীচ থেকে একটু একটু করে কি যেনো পরিস্কার হয়ে ভেসে উঠছে......একটা ছবি...আবছা আবছা... একটু একটু করে আমার সামনে পরিস্কার হয়ে উঠছে... হ্যা খুব পুরানো একটা ছবি । আমি বুঝতে পারছি আমার বুক ভরা ধ্রুবতারার মতো নীল সপ্ন কেন এমন করুণ মৃত্যু বরণ করল । কেনই বা সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর উপরে সকালের প্রথম আলোয় ঘাসফড়িং এর মতো একটু খানি ছুটো-ছুটি করার, স্বপ্ন দেখার প্রাপ্য অধিকারটুকুও আমি হারিয়েছি । আমি দেখতে পাচ্ছি একটা ছবি, নীল সাগরের পাড়ে গোধূলীর কনে দেখা আলোয় যার জন্ম... কি ভাবে একটু একটু করে এক অশুভ ইঙ্গিতে ভেংগে চুরমার হয়ে গেলো, তারপর নীল বেদনায় বিষাক্ত হতে হতে বির্বণ ঝাপসা হয়ে গেলো। ওহ! কি নির্মম নিষ্ঠুর। আহ! যন্ত্রনায় আমার বুকটা ফেঁটে যাচ্ছে। সেখানে সমুদ্রের বুকে জেগে উঠা টর্নেডো ঝড়ের গর্জন । সমস্ত তলদেশ উলট-পালট করে ভয়ানক বিকট শব্দে সব কিছু আছড়ে এনে ফেলছে তীরের বালুচরে। কেউ কি শুনতে পাচ্ছে ? কতো কষ্টের চাবুকসম আঘাতে আমার বুকটা রক্তাত হয়ে মোমের মতো গলে গলে পরছে ……………পাঁজরের ভেতর থাকা এ হৃদয়টা কি দিয়ে তৈরি ? আজ বুক চিরে কেউ কি আমাকে দেখিয়ে দেবে? কেনই বা এত যন্ত্রনা এসে বাসা বাধেঁ এই বুকটাতে? কে দেবে আমার প্রশ্নের উত্তর
(চলবে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


